ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে সোহরাব আলী ( ৩৯ ) নামের এক যুবক মারা গেছেন । শুক্রবার ( ২৫ ফেব্রুয়ারি ) সকালে সদর উপজেলার মাদারগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে । সোহরাব আলী উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কাকডোব গ্রামের মৃত মশির উদ্দিনের ছেলে । ঠাকুরগাঁও রেলওয়ের স্টেশন মাস্টার আকতারুজ্জামান আক্তার স্থানীয়দের বরাত দিয়ে জানান , ঢাকা থেকে পঞ্চগড় গামী এক্সপ্রেস ট্রেনটি মাদারগঞ্জ এসে পৌঁছালে সেখানে কাটা পড়েন সোহরাব । নিহতের পরিবারের লোকজন সেখানে এসেছেন । তাদের দাবি নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন । আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে ।
অনান্য খবর
টাঙ্গাইলে টিএমএসএসের কার্যক্রম পরিদর্শন করলেন পিকেএসএফ এর এমডি নমিতা হালদার
টাঙ্গাইলে টিএমএসএসের কার্যক্রম পরিদর্শন করলেন পিকেএসএফ এর এমডি নমিতা হালদার, উত্তরাাঞ্চল পাবনা থেকে আঃ খালেক পিভিএম।। পল্লী কর্মসহায়ক…
মোবাইল ফোনে গজল শোনার অপরাধে বেড়ায় এক মাদ্রাসার শিশুশিক্ষার্থীকে বর্বর নির্যাতনের অভিযোগ
আরিফ খাঁন, স্টাফ রিপোর্টার : পাবনার বেড়ায় মোবাইলে গজল শোনার অপরাধে এক মাদ্রাসার শিশুশিক্ষার্থীকে বর্বর নির্যাতনের অভিযোগ উঠেছে মাদ্রাসা সুপারের…
শেরপুরে বিএনপি নেতা বাদল হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন
শেরপুর জেলা প্রতিনিধি :শেরপুর সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম জাকারিয়া বাদল হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার ও…
