বানিয়াচংয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায়

শেয়ার করুন:

হবিগঞ্জ  প্রতিনিধি:  হবিগঞ্জের   বানিয়াচংয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে উপজেলা সদরের স্হানীয়  বড় বাজার এবং রত্না বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ  অধিদপ্তরের  অভিযান পরিচালনা করা হয়।  
বিভিন্ন অনিয়মের কারণে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা প্রদান করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ।
 এ সময় মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার দায়ে বড় বাজার বাপ্পী ফার্মেসীকে ৭ হাজার, জননী ফার্মেসীকে ৫ হাজার, রত্মা বাজারের শেখ ট্রেডার্সকে সাড়ে ৩ হাজার, বিথঙ্গল হোটেলকে ২ হাজার, ভাই ভাই স্টোরকে ২ হাজার ও মীম স্টোরকে ১ হাজার ৫শ’ টাকা জরিমানা প্রদান করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারি পরিচালক দেবানন্দ সিনহা।
অভিযানে সার্বিকভাবে  সহযোগিতা করেন  শ্রীমঙ্গল র‌্যাব-৯ এর একটি দল। 
এ বিষয়ে  জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক দেবানন্দ সিনহা বলেন,  জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন: