ইমরান তাহির ভোলাঃভোলা সদর পশ্চিম ইলিশার ০৪ নং ওয়ার্ডে পূর্ব চর কাজী,চর নন্দন পুর,রাজাপুরের শ্যামপুর ও মেহেন্দিগঞ্জের প্রায় প্রায় চার হাজার মানুষের যাতায়াতে ভোগান্তির এক নাম টাঙির খালের উপর অবস্থিত এই সাঁকো।
আজ (০২/০২/২০২২ ইং) তারিখ রোজ বুধবার সরেজমিনে স্থানীয়দের সাথে কথা বলে যানা যায়,এই সাঁকো পারাপারের সময় সাঁকো থেকে খালে পরে এ পর্যন্ত চার জন শিশু ও একজন বৃদ্ধার মৃত্যু হয়েছে। এবং অনেক পুরুষ মহিলা ও শিশু আহত হয়েছেন।
ভুক্তভোগী বিল্লাল মেস্তুরি বলেন বিশেষ করে আমাদের এলাকার স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা প্রতিনিয়তই স্কুলে যেতে হয়।এসময় তাদেরকে পারাপার করতে জীবনঝুকি পর্যন্ত নিতে হয় অভিভাবকদের।
স্থানীয়দের একটাই দাবি এখানে একটি ব্রিজ নির্মান চাই। তারা সরকারের কাছে একটি দাবি করছেন তাদেরকে যেনো একটি ব্রিজ উপহার দেয় সরকার।
এ ব্যপারে স্থানীয় ও সাবেক ইউপি সদস্য জনাব ইব্রাহিম জানান আমাদেরকে জানানো হয়েছে যে এখানে একটি ব্রিজ অনুমোদন দেওয়া হয়েছে।কিন্তু আমরা এখনো দেখছি না।
