হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সীমান্ত দিয়ে বিদেশে পাচারের জন্য সংরক্ষণ করা একটি তক্ষক উদ্ধার করে বনে অবমুক্ত করেছে র্যাব। তবে পাচারকারী চক্রের কাউকে আটক করতে পারেনি র্যাব।রোববার উপজেলার পূর্ব বড়চর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে তক্ষকটি উদ্ধার করা হয়।উদ্ধার তক্ষকটিকে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ অধিদপ্তরের মাধ্যমে বনাঞ্চলে অবমুক্ত করা হয়।র্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের সহকারী পুলিশ সুপার (এএসপি) আব্দুল্লাহ আল নোমান সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে বিলুপ্তপ্রায় তক্ষকটি সীমান্ত দিয়ে পাচারের জন্য শায়েস্তাগঞ্জে সংরক্ষণ করা হয়েছিল।তক্ষকটিকে সুযোগ বুঝে পাচার করার চেষ্টায় ছিল পাচারচক্র। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেটিকে উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ কার্যালয়ের ফরেস্টার তোফায়েল আহমেদ চৌধুরী বলেন, উদ্ধার হওয়া তক্ষকটি বনে অবমুক্ত করা হয়েছে। এর ওজন প্রায় ১৫০ গ্রাম ও ১১ ইঞ্চি লম্বা ছিল।
অনান্য খবর
সিলেটে হবে শিল্পায়ন বাড়বে কর্মসংস্থান
শিল্পায়নে পিছিয়ে থাকা সিলেটকে এগিয়ে নিতে চলছে ব্যাপক কর্মযজ্ঞ। দ্রুত এগিয়ে চলছে আইসিটি পার্কের নির্মাণকাজ। উদ্যোগ নেওয়া হয়েছে নতুন…
মুজিববর্ষে ঢাকায় আসবেন মালদ্বীপের রাষ্ট্রপতি
মুজিববর্ষে ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মালদ্বীপের রাষ্ট্রপতি ইবরাহিম মোহামেদ সলিহ ঢাকা সফর করবেন বলে জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। …
হবিগঞ্জের স্বামী শিবানন্দ যোগশাস্ত্রে ভারতে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত
হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের জেলার বাহুবলের কৃতিসন্তান বিশ্বের সর্বজ্যেষ্ট মানুষ স্বামী শিবানন্দ যোগশাস্ত্রে ভারতের রাষ্ট্রীয় পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছেন। ১২৫ বছর বয়সী…
