সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী পেশাজীবী দলের নতুন কমিটি অনুমোদন
এ কে খান :
বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সাতক্ষীরা জেলা শাখার ৪১ সদস্যের নির্বাহী কমিটি অনুমোদন করা হয়েছে। বুধবার (৫ আগষ্ট) বেলা সারে ১০ টায় ঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্রীয় নেতৃবৃন্দের স্বাক্ষরে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। জানা গেছে, সাতক্ষীরা জেলা কমিটি অনুমোদনের জন্য সুপারিশ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এ কে এম আশিক উল্লাহ। তাঁর সুপারিশের ভিত্তিতে জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়া ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো.শহিদুল ইসলাম রাসেল স্বাক্ষরিত ৪১ সদস্যের সাতক্ষীরা জেলার নির্বাহী কমিটি অনুমোদন করা হয়। অনুমোদিত সাতক্ষীরা জেলা কমিটিতে বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শহিদুল ইসলামকে সভাপতি, ব্যবসায়ী মোঃ আব্দুল্লাহ আল মধুকে সিনিয়র সহ-সভাপতি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার শেখ সোহরাব হোসেন বাবুকে সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী ও মৎস্যজীবী মোঃ রফিকুল ইসলামকে যুগ্ম সাধারণ সম্পাদক, ব্যবসায়ী মোঃ সিরাজুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক, প্রভাষক শেখ মুস্তাহিদ রহমানকে সহকারি সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী সিএন্ডএফ রায়হান আহমেদকে প্রচার সম্পাদক, ব্যবসায়ী মোঃ সাইদুর রহমানকে সহকারি প্রচার সম্পাদক, ঠিকাদার মোঃ রাজু আহমেদকে দপ্তর সম্পাদক, এনজিও কর্মী মোঃ লিটন হোসেনকে সহকারি দপ্তর সম্পাদক, ডাক্তার মোঃ শহিদুর রহমানকে কোষাধক্ষ্য ও আইনজীবী তনুজা পিয়সীকে মহিলা সম্পাদিকা করে সাতক্ষীরা জেলার পেশাজীবী দলের ৪১ সদস্যের নির্বাহী কমিটি অনুমোদন করা হয়েছে। দলীয় সূত্রে জানা যায়, আগামী তিন থেকে চার মাসের মধ্যে সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। ঢাকার কেন্দ্রীয় কার্যালয়ে সাতক্ষীরা জেলা কমিটি অনুমোদনের সময় জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাফিস মাহবুব, কমিটির অন্যান্য নেতৃবৃন্দ, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এস. এম. মুসা, কেন্দ্রীয় সহ-সভাপতি মোহাম্মদ আরফিন ও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে, জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী বিভাগের দায়িত্ব প্রাপ্ত মোঃ সাইফুল ইসলাম হীরক, পাবনা জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ মো. নজরুল ইসলাম খান বাবু, সেক্রেটারী প্রভাষক মোঃ সিদ্দিকুল ইসলাম, রাজশাহী জেলা কমিটির সভাপতি ড. মাহাবুবুর রহমান, সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার ফারুক হোসেন, নাটোর জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ আল আসাদ বিন সাইদ ও সাধারণ সম্পাদক মোঃ নবীন উদ্দিন, কুষ্টিয়া জেলা কমিটির সভাপতি মোঃ শহিদুল ইসলাম শহীদ, সাধারণ সম্পাদক নিলুফা আক্তার ও কেন্দ্রীয় কমিটির যুগ্মপ্রচার সম্পাদক মোঃ আঃ খালেক খান সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী পেশাজীবি দলের নবগঠিত সভাপতি মোঃ শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক শেখ সোহরাব হোসেন বাবু এবং কমিটির অন্যান্য সকল সদস্যদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। অভিনন্দন বার্তায় তারা আশা প্রকাশ করেন, সাতক্ষীরা জেলার নবগঠিত কমিটির, নতুন নেতৃত্ব সাতক্ষীরা জেলার সকল পেশাজীবীদের অধিকার প্রতিষ্ঠা, সংগঠনকে গতিশীল, বেগবান, সুসংগঠিত করা ও গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।