শেরপুর জেলা প্রতিনিধি :শেরপুর জেলার গজনী অবকাশ ও মধুটিলা ইকুপার্ক এলাকায় পৃথক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন।শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল পৌণে চারটার দিকে গজনি পর্যটন কেন্দ্রে বাস চাপায় আইসক্রিম বিক্রেতা আমের আলী (৩৫) ও নন্নী ব্র্যাক অফিস মোড়ে ইকোপার্ক পর্যটন কেন্দ্রে শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে মোটরসাইকেল চাপায় বাইসাইকেল আরোহী আবু হানিফকে (৬০) আহত করলে শনিবার তিনটার চিকিৎসাধীন অবস্থায় মারা যান।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শুক্রবার দুপুর সোয়া বারোটার দিকে নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্ক এলাকা থেকে একটি দ্রুতগামী বেপরোয়া মোটরসাইকেল বাইসাইকেল আরোহী নন্নী উত্তরবন্দ বাজুপাড়া গ্রামের আবু হানিফকে চাপা দেয়। এসময় আবু হানিফ বাইসাইকেলে রাস্তা পারাপার হচ্ছিলেন। পরে গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে শেরপুর জেলা সদর হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এবং অবস্থার অবনতি হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। শনিবার বিকেল তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী ও চালক পালিয়ে গেলেও মোটরসাইকেলটি নন্নী ইউনিয়ন পরিষদের জিম্মায় রয়েছে।অন্যদিকে শনিবার বিকেল পৌণে চারটার দিকে পিকনিকে আসা একটি যাত্রীবাহী বাস গজনি পিকনিক স্পটে কসমেটিক্স মার্কেটের দিকে সাইড করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে আইসক্রিম বিক্রেতা আমের আলীর উপর উঠিয়ে দেয়। এতে বাস চাপায় ঘটনাস্থলেই প্রাণ হারান আমের আলী। নিহত আমের আলী উপজেলার বন্ধ ভাটপাড়া গ্রামের মৃত হাবিল উদ্দিনের ছেলে। এদিকে দুর্ঘটনার পরপরই দায়িত্বরত পুলিশ বাস চালককে আটক ও বাসটিকে জব্দ করেছে।ঝিনাইগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বিষয়টি নিশ্চিত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান।নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূইয়া জানান, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারাগেছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
অনান্য খবর
জাবি শিক্ষার্থীর সঙ্গে অসদাচরণের প্রতিবাদে রাজধানী পরিবহনের ৩৫টি বাস আটকে দিল শিক্ষার্থীরা
জাবি প্রতিনিধিজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক নারী শিক্ষার্থীর সঙ্গে অসদাচরণের ঘটনায় শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়কে রাজধানী পরিবহনের প্রায় ৩৫টি বাস আটকে রাখেন।…
গাকের নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেনের NDC থেকে Capstone Fellow অর্জন
গাকের নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেনের NDC থেকে Capstone Fellow অর্জন এ কে খান : দেশের শীর্ষ পর্যায়ের ও…
`বেগমপাড়ার সাহেবদের ধরার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী`
‘বেগমপাড়ার সাহেবদের ধরতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুদককে এ ব্যাপারে সার্বিক তদন্ত করতেও নির্দেশ দেওয়া হয়েছে।’ আজ…
