
সবুর মন্ডল, মাশুমদিয়া প্রতিনিধি, পাবনা।
পাবনা জেলার আমিনপুর উপজেলার মাশুন্দিয়া ভবানীপুর উচ্চ বিদ্যালয়ে ‘মা দিবস’ উপলক্ষে “সচেতম মা শিক্ষিত সন্তান” বিষয়ে ‘মা/অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা ২০১৭ইং’ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সভাপতি জনাব ফজলুল হক মনি’র সভাপতিত্বে বেলা ১১ ঘটিকায় অনুষ্ঠান শুরু হয়। প্রধান শিক্ষক জনাব আব্দুল মালেক স্যারের আমন্ত্রনে অনুষ্ঠানে রুপপুর ইউনিয়ন আওয়ামীলীগের বিপ্লবী সাধারন সম্পাদক ও রুপপুর ইউনিয়ন চেয়ারম্যান জনাব আবুল হাশেম উজ্জল, বিশিস্ট্য শিল্পপতি ও মাশুমদিয়া ইউনিয়ন চেয়ারম্যান জনাব মিরোজ হোসেন, সাগরকান্দি ইউনিয়ন চেয়ারম্যান জনাব শাহিন চৌধুরী, বেড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব আনোয়ার হোসেন, একাডেমিক সুপারভাইজার জনাব মোনোয়ার হোসেন, অত্র বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও প্রবিণ রাজনীতিবিদ বাবু অনিল কুমার সাহা, বীরমুক্তি্যোদ্ধা ও শিক্ষাবিদ আব্দুল মাজেদ খাঁ, ভবানীপুর দাখিল মাদ্রাসার সভাপতি মোল্লা হোসেন আলী, ইউপি সদস্য আজহার আলী চন্দ মোল্লা, গ্রামীন ব্যাংক মাশুমদিয়া শাখার সভাপতি ও বিশিস্ট্য সমাজসেবক শহিদ হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সন্মানিত সদস্যবৃন্দ, শিক্ষকমন্ডলী, ছাত্র/ছাত্রীর মা-বাবা, ছাত্র/ছাত্রীসহ এলাকার জনগন উপস্থিত ছিলেন।


রুপপুর ইউনিয়ন চেয়ারম্যান জনাব আবুল হাশেম উজ্জল বলেন, “মা জাতির ভবিষ্যৎ কর্নধার। মা পারে মমতা দিয়ে সন্তানকে আলোকিত মানুষ করতে ও বিশ্ব দরবারে মাথা উচু করে দাঁড়াতে”। মাশুমদিয়া ইউনিয়ন চেয়ারম্যান জনাব মিরোজ হোসেন বলেন, “মা পৃথিবির মধুর ডাক। মায়ের ছায়া তলে সন্তান নিরাপদ। মা পারে সন্তানকে সুশিক্ষা দিতে”।

বেড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব আনোয়ার হোসেন বলেন, “মায়ের মত আপন কেহ নাই। মা ছাড়া পৃথিবি অন্ধকারময়”।বিদ্যালয়ের সভাপতি জনাব ফজলুল হক মনি বলেন, “সচেতন মা সচেতন জাতি গঠনে সাহায্য করেন”।
প্রধান শিক্ষক জনাব আব্দুল মালেক স্যার বলেন, “মা সন্তানের প্রথম বিদ্যালয়। সন্তানের জন্য মাকে সচেতন হতে হবে, শিক্ষিত হতে হবে এবং সর্বিক দায়িত্ব পালন করতে হবে”। দশম শ্রেণীর ছাত্রী সোনালী আক্তার আর্সেনিক মুক্ত সুপেয় পানি, বিজ্ঞানাগার ও ছাত্রীদের প্রয়োজনে একটি নলকূপের অভাবের বিষয় তুলে ধরে।

,
