সংবাদদাতা (পাবনা) : পাবনা জুলাই বিপ্লবে ছাত্রজনতা হত্যার অন্যতম ইন্ধনদাতার অভিযোগে আওয়ামী লীগ সমর্থিত এ্যাড: জাফর আলতাফ নামের এক আইনজীবীর কক্ষে তালা দিয়ে ছাত্রদলের নেতা কর্মীরা। রবিবার ২৩ শে ফেব্রুয়ারী দুপুরে পাবনা জেলা ছাত্রদলের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পাবনা শহরের প্রধান প্রধান সড়ক ঘুড়ে জেলা আইনজীবি বার সমিতিতে গিয়ে শেষ হয়। সেখানে নেতাকর্মীরা আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী এড.জাফর আলতাফের কক্ষে তালা দিয়ে বিক্ষোভ করে। এ সময় বক্তব্য দেন ছাত্রনেতা শরিফুল, রাব্বি, ছাত্রদলের সহ আইন বিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম রিয়াল, সহ-সাংগঠনিক সম্পাদক নাদীম হায়দার,আইনজীবি সমিতির সদস্য এ্যাড: মেজবাহ আহসান অনিক,স্পেশাল পি পি এ্যাড: রাজিউল্লাহ সরদার রন্জুসহ অনেকে।
পাবনায় জুলাই বিপ্লবে ছাত্র জনতা হত্যার ইন্ধনদাতা আইনজীবীর কক্ষে তালা
