ঢাকায় মাননীয় উপদেষ্টা প্রফেসর ড. ওয়াহিদউদ্দিন মাহমুদের সাথে ড. হোসনে-আরা বেগমের সৌজন্য সাক্ষাৎ

শেয়ার করুন:

এ কে খান :

বগুড়ার কৃতি সন্তান, দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষাবিদ, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক, টিএমএসএস মেডিকেল কলেজের চেয়ারপার্সেন, শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বে-সরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন সাবেক চেয়ারম্যান, আন্তর্জাতিক অর্থনীতিবিদ বর্তমান যিনি বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের  গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়সমূহের উপদেষ্টা প্রফেসর ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদের সাথে তার ঢাকার বারিধারাস্থ বাসভবনে ২১ মার্চ শুক্রবার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। সৌজন্য সাক্ষাতে উভয়ের মধ্যে পারস্পরিক কুশল বিনিময়, সৌহার্দপূর্ণ আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। আলোচনায় বাংলাদেশের আঞ্চলিক বৈষম্য দূরীকরণ বিষয় নিয়ে নানা প্রস্তাব আলোচনায় উত্থান করা হয়। আলোচনায় ডক্টর হোসনে-আরা বেগম বলেন, উত্তর জনপদের কেন্দ্রস্থল বগুড়ার বিগত সময়কালের বৈষম্য বর্তমান সম্ভাবনা বিশেষ করে উদ্যোমী জনবহুলতা বিবেচনায় নিয়ে বগুড়াকে উত্তরবঙ্গের উন্নয়ন হাবস হিসেবে পরিগণিত করার নিমিত্তে অবকাঠামো, কানেক্টিভিটি তথা বিমান ও রেল যোগাযোগ সক্রিয় করে উত্তরবঙ্গের কৃষি উৎপাদন সামগ্রীর সাপ্লাই চেইনকে সক্রিয় করার পরিকল্পনার মাধ্যমে উৎপাদন খরচ ও ভোক্তা পর্যায়ের মূল্যের ব্যাপক পার্থক্য নিরসনের ব্যবস্থা গ্রহণের গুরুত্ব আলোচনা হয়। ডক্টর হোসনে-আরা বেগম এর প্রস্তাবগুলি মাননীয় উপদেষ্টা প্রফেসর ড ওয়াহিদ উদ্দিন মাহমুদ ধৈর্য ধরে শোনেন এবং তিনি বগুড়া বিশ্ববিদ্যালয় ও অর্থনৈতিক জোন বিষয়ে উপদেষ্টা বলেন, অতিসত্বর বগুড়া বিশ্ববিদ্যালয় এর প্রকল্প পরিচালক নিয়োগ দেওয়া হবে। টিএমএসএসের নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম বগুড়া জেলার নানা কার্যক্রম ও টিএমএসএস পরিচালিত টিএমএসএসের বিনোদন জগৎ, ফাইভ স্টার হোটেল ম-ম ইন, টিএমএসএসের নানা সামাজিক ও মানবিক কর্মকান্ড, টিএমএসএস পরিচালিত নানান প্রতিষ্ঠান, পরিদর্শনের আমন্ত্রণ জানালে মাননীয় উপদেষ্টা মহোদয় কোন এক বিশেষ সময়ে বগুড়ার টিএমএসএসের নানান ধরনের কার্যক্রম পরিদর্শনের প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় উর্ধ্বতন কর্মকর্তা ও নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। 

শেয়ার করুন: