এ কে খান :
বাংলাদেশের বর্তমান প্রক্ষপটে রাজনৈতিক ও বিপ্লব পরবর্তীতে সমগ্র দেশের রাজনৈতিক, সামাজিক ও পারিবারিক অবস্থা স্বাভাবিক হতে শুরু করেছে। এ অবস্থার পরিবর্তনের প্রেক্ষিতে ১৩-আগস্ট মঙ্গলবার ঢাকায় দ্যা ফেডারেশন অব এনজিও’স ইন বাংলাদেশ (FNB) ও ক্রেডিট এন্ড ডেভেলপমেন্ট ফোরাম (CDF) এর আওতাভুক্ত দেশের প্রায় ২০০০ এনজিও এর নেতৃস্থানীয় প্রতিনিধিগণের সমন্বয়ে এক পযালোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় এনজিও-এমএফআই সমূহ কর্তৃক দেশের সর্বপর্যায়ে বিশেষ করে তৃর্ণমূল পর্যায়ে বহুমুখী সেবা ও দরিদ্র পরিবারে অর্থায়ন প্রাপ্তির অধিকার নিশ্চিত করে বেকারত্ব দূরীকরণসহ জাতীয় প্রবৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখা সত্ত্বেও বিগত সরকারের দেড় দশকের অধিককাল এই সেক্টর উপেক্ষিত থেকেছে। ফলে দেশের অবহেলিত জনগোষ্ঠীর জীবন মানে ও সামাজিক বৈষম্য বাড়ছে, অবহেলিত থাকছে, গ্রামীণ জনপদেও। এরই প্রেক্ষিতে অর্থনীতির কাংক্ষিত উন্নয়ন সম্ভব হয় নাই। এনজিও-এমএফআই সমূহ সেক্টর থেকে ন্যায়, ন্যায্য অধিকার অর্জনের সরব দাবি-দাওয়া, শক্ত প্রতিক্রিয়া তুলতে না পারার অন্যতম কারণ জামানতমুক্ত সংবেদনশীল ঋণ সরবরাহ করা। বর্তমানে সহায়ক সময় ও সুযোগ এসেছে এ অবস্থা থেকে পরিত্রাণ পাওয়া। আলোচনায় বর্তমান দেশের অন্তর্বর্তীকালীন বিপ্লবী সরকারকে আলোচনায় স্বাগত ও অভিনন্দন জানানো হয়। আলোচনা সভায় উত্তর জনপদের কৃতি সন্তান দেশের সমাজ পরিবতন ও নারী উন্নয়নের অগ্রদূত বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, আনসার ভিডিপি উন্নয়নের পরিচালক, শীর্ষ স্থানীয় ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের প্রতিষ্ঠাতা এবং দেশের শীর্ষ পর্যায়ের নারী উদ্যোক্তা ব্যক্তিত্ব অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম আলোচনায় নানা দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। এ সময় দেশের বিভিন্ন জেলার এনজিও প্রতিনিধিগন আলোচনায় অংশ নেয়। টিএমএসএস এর নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমানসহ মিডিয়া প্রতিনিধি উপস্থিত ছিলেন। সুষ্ঠু ও সুন্দর আলোচনা শেষে সভার সমাপ্তি হয়।
