বিশেষ প্রতিনিধি :
ঢাকায় সমাজ কল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা শারমীন এস মুরশিদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন বগুড়ার কৃতি সন্তান, দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, বহুপ্রতিভার অধিকারী, নারী উদ্যোক্তা ব্যক্তিত্ব, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক, শীর্ষ স্থানীয় ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম। তিনি মঙ্গলবার ২৭ আগস্ট ঢাকায় উপদেষ্টার কার্যালয়ে তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। সৌজন্য সাক্ষাৎকালে পরস্পরের মধ্যে কুশল বিনিময়ের মাধ্যম তাঁরা নিজেদের শারীরিক খোঁজ খবর নেন। এ সময় ড.হোসনে আরা বেগম মাননীয় উপদেষ্টাকে অবহিত করেন তাঁর প্রতিষ্ঠিত সমাজ কল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এখতিয়ারে সমাজসেবা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের নিবন্ধনকৃত আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ টিএমএসএস। যা সারা দেশ ব্যাপী বিভিন্ন সামাজিক, মানবিক, নারী ও শিশু উন্নয়নে জাতীয় ভিত্তিক সংস্থা হিসাবে বহুমুখী এবং যুগোপযোগী কর্মযজ্ঞ পরিচালনা করে আসছে। এ প্রতিষ্ঠানটি দেশের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, মৎস্য, চিকিৎসা সেক্টর ও আর্থ সামাজিক উন্নয়ন কর্মকান্ডসহ দেশের সকল সেক্টরে কর্মকান্ড পরিচালনার মাধ্যমে সুনাম অর্জন করছে। তিনি উপদেষ্টাকে আরও অবহিত করেন টিএমএসএস লাভের জন্য নয় সেবার মনোভাব নিয়েই সারা দেশে নানা সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করছে। টিএমএসএস পরিচালিত এমন সকল সামাজিক ও মানবিক কর্মকান্ডের জন্য বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক, গবেষক, সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা শারমীন এস মুরশিদ ভূয়সী প্রশংসা করেন। মতবিনিময়ে টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম বাংলাদেশের উত্তর বঙ্গের কেন্দ্রস্থল বগুড়াস্থ টিএমএসএস ফাউন্ডেশন অফিস কর্ম এলাকার সকল কার্যক্রম পরিদর্শনের জন্য মাননীয় উপদেষ্টার প্রতি নিমন্ত্রণ জানান। উপদেষ্টা মহোদয় টিএমএসএস কার্যক্রম পরিদর্শনে আশাবাদ ব্যক্ত করেন। এ সময় উপদেষ্টা কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তা ও নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
