আব্দুল খালেক পিভিএম।। উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের অন্যতম পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম ২২/৭/২২ তারিখ টিএমএসএসের অপারেশন ১১ নাটোর ডোমেইনের,ডোমেইন ও জোনাল কার্যালয়ের সামগ্রিক কার্যক্রম আকস্মিক পরিদর্শন করেন।তিনি ঐ দিন দুপুর ১.৩০টায় সড়ক পথে বগুড়া হতে নাটোর হরিশপুর টিএমএসএসের ডোমেইন কার্যালয়ে পৌঁছালে অপারেশন১১ নাটোর ডোমেইনের,ডোমেইন প্রধান সাগর কুমার বড়ুয়া,অপারেশন ৩ রাজশাহী ডোমেইনের,ডোমেইন প্রধান এস এম বাবুল আক্তার ও নাটোর জোনাল প্রধান এ এস এম আরিফুল বাশার তাকেঁ ফুলেল শুভেচ্ছা জানান।অধ্যাপিকা ড.হোসনে আরা বেগমের সাথে উপস্থিত ছিলেন টিএমএসএসের পরিচালনা পর্ষদের সভাপতি গুলনাহার পারভীন,উপদেষ্টা আয়শা বেগম ও নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস আহম্মদ প্রমুখ।ডোমেইন ও জোনাল কার্যালয়ের কার্যক্রম পরিদর্শন পরবর্তী তিনি টিএমএসএসের সামাজিক,মানবিক তথা সার্বিক কার্যক্রম বিষয় নিয়ে পর্যালোচনা ও মতবিনিময় সভা করেন। অপারেশন ১১ ডোমেইনের,ডোমেইন প্রধান সাগর কুমার বড়ুয়ার সভাপতিত্বে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেনটিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম,টিএমএসএসের পরিচালনা পর্ষদের সভাপতি গুলনাহার পারভীন ও টিএমএসএসের উপদেষ্টা আয়শা বেগম প্রমুখ।অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম টিএমএসএসের সামাজিক ও মানবিক কর্মকান্ড গুলি সামাজিক ভাবে তুলে ধরতে কর্মকর্তাদের প্রতি আহবান জানান।তিনি টিএমএসএসের সদস্যদের সাথে যত্নশীল আচার আচরণ করতে কর্মকর্তাদের পরামর্শ দেন।টিএমএসএসের পরিচালনা পর্ষদের সভাপতি গুলনাহার পারভীন কর্মকর্তাদের সততা ও ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য আহবান বিভিন্ন সামাজিক কাজের পাশাপাশি বিভিন্ন আমানত প্রকল্পে অর্থ বিনিয়োগ করতে সদস্যদের পরামর্শ দেওয়ার জন্য কর্মকর্তাদের প্রতি আহবান জানান।টিএমএসএসের উপদেষ্টা আয়শা বেগম কর্মকর্তাদের জানান তৃনমুল থেকে গড়ে ওঠা এ প্রতিষ্ঠানটিকে আরো গতিশীল ও বেগবান করতে আপনাদের কঠোর পরিশ্রম করতে হবে।আলোচনা ও মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন টিএমএসএসের রাজশাহী ডোমেইন প্রধান এস এম বাবুল আক্তার,নাটোর ডোমেইন কার্যালয়ের জোনাল কর্মকর্তা মোঃ জিন্নাত আলী,নাটোর জোনাল ম্যানেজার এ এস এম আরিফুল বাশার সহ ডোমেইন,জোনাল ও সদর শাখা কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীব্ন্দ উপস্থিত ছিলেন।এ সময় টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও টিএমএসএসের সকল কর্মকর্তারা,ডোমেইন,জোনাল ও সদর শাখার সামগ্রিক কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করেন।
অনান্য খবর
নারায়ণগঞ্জে সাত প্রতিষ্ঠানকে জরিমানা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইসলামিয়া মিষ্টান্ন ভাণ্ডারসহ সাতটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৯ জুলাই)…
ঢাকায় এলজিইডি’র প্রধান প্রকৌশলীর সাথে ড.হোসনে-আরা বেগমের সাক্ষাৎ
এ কে খান : উত্তর জনপদের কৃতি সন্তান, দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, শীর্ষ…
বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আশাব্যঞ্জক: প্রবাসীকল্যাণ মন্ত্রী
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীরা অনবদ্য অবদান রেখে চলেছেন। তাদের পাঠানো রেমিট্যান্সে…
