
এবিসি বার্তার প্রধান প্রতিবেদক সালাউদ্দিনঃ
জাতির জনকের কত তম জন্ম বার্ষিকী ? হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার জন্ম না হলে এই বাংলাদেশ সৃষ্টি হত না, তাঁর কত তম জন্ম দিন তা অামাদের সঠিক বোধগম্য নয়৷ এমনকি দেশের শ্রেষ্ঠ জাতীয় দৈনিক গুলিতে বিভিন্ন ভাবে উল্থাপিত হয়েছে ৷প্রথম অালোর প্রথম পাতায় ১৭ মার্চ ৯৮ তম জন্ম বার্ষিকী উল্লেখ থাকলেও ১৮ মার্চ লিড হয়েছে ৯৭ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ যাপিত ৷এমনকি খোদ সরকারী প্রত্রিকা দৈনিক জনকন্ঠে ১৮ মার্চ প্রথম পাতায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার শফত কলামে তাঁর ৯৭ তম জন্ম দিবস পালিত উল্লেখ রয়েছে অাবার প্রতিদিনের সংবাদ ১৭ ও ১৮ মার্চ দুই দিনেই ৯৮ তম জন্ম দিন পালিত ৷ এব্যপারে একটি সঠিক সিদ্ধান্ত নেয়ার অাহবান জানাচ্ছি !!!!
বিষয়টি সিদ্ধান্তের নয় অঙ্কের। বঙ্গবন্ধুর জন্ম ১৯২০ সালের ১৭ই মার্চ। ১৯২০ সালের ১৭ই মার্চ থেকে গত ১৭ই মার্চ পর্যন্ত দিনটির আগমন ঘটেছে ৯৮ বার। পত্র পত্রিকায় প্রকাশিত ৯৭ তম জন্মবার্ষিকী হিসেবের ভুল যা পত্রিকা সংশ্লিষ্টরা শুধু এবারেই নয় গত বছরেও করেছেন।

