ভিসা ইস্যু করার জন্য রোমানিয়া থেকে ছয় সদস্যের একটি কনস্যুলার দল আগামী মাসে ঢাকা আসছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের এক বার্তায় এ কথা বলা হয়েছে। ওই বার্তায় বলা হয়, অবশেষে রোমানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ছয় সদস্যের একটি কনস্যুলার দল তিন মাসের জন্য বাংলাদেশে পাঠাচ্ছে। মার্চে তারা ঢাকায় আসবে এবং প্রায় ৫ হাজার ভিসা ইস্যু করবে। এরই মধ্যে ৩ হাজার ৪০০ ভিসার আবেদন করা আছে। তাদের স্থানীয় সহযোগিতার প্রয়োজন হবে। উল্লেখ্য, ঢাকায় রোমানিয়ার দূতাবাস নেই এবং এ সংক্রান্ত কার্যক্রম দিল্লি থেকে পরিচালনা করা হয়। গত অক্টোবরে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা হয় এবং এরপরে এ ধরনের কনস্যুলার দল পাঠানোর বিষয়ে রাজি হয় রোমানিয়া।
অনান্য খবর
বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব জোরদারে আগ্রহী কানাডা
কানাডার আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী কারিনা গুল্ড দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে অংশীদারিত্ব জোরদার করার ঘোষণা দিয়ে তার তিনদিনের ভার্চুয়াল…
ঢাকা-শিলিগুড়ি মিতালি এক্সপ্রেস চালু হচ্ছে ১ জুন
ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে সোম ও বৃহস্পতিবার ছাড়বে। বিপরীত দিকে নিউজলপাইগুড়ি থেকে ছাড়বে রোববার ও বুধবার। ভাড়া কেবিনে ৩৩ ডলার,…
স্বাধীনতা বিরোধীরা আন্তর্জাতিক চক্রান্তে লিপ্ত: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতার বিরুদ্ধাচারণ করেছিল তাদের ষড়যন্ত্র এখনো থেমে নেই। আন্তর্জাতিকভাবে তাদের চক্রান্ত অব্যাহত আছে।…
