ফেরদৌস তপন: কাশিনাথপুর বিজ্ঞান স্কুলের দুই এসএসসি পরীক্ষার্থীর অকাল মৃত্যুতে শোক পালন করছে কাশিনাথপুর বিজ্ঞান স্কুল পরিবার। অনেক স্বপ্ন নিয়ে দুটি পরিবার এসেছিলো সন্তানদের মানুষের মত মানুষ করবে বলে পাবনার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কাশীনাথপুর বিজ্ঞান স্কুলে। কিন্তু সৃষ্টি কর্তার নিয়তিতে তারা আজ পরপারে চলে গেলো। অনেক কিছু নিয়ে যাবে বলে এসেছিলো এই দুটি পরিবার। আজ শূন্যহাতে ফিরে গেলো তারা। গত বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫, পাবনার আমিনপুরে লালের মোড় এলাকায় ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে কাশিনাথপুর বিজ্ঞান স্কুলের দুই এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন-ঢালারচর ইউনিয়নের গোয়ালনগর গ্রামের মো. করিম মাস্টারের ছেলে আসাদ (১৫) ও আতাইকুলা থানার বনগ্রাম বামনডাঙ্গা গ্রামের মো. দেলোয়ারের ছেলে জুবায়ের হোসেন (১৫)। তারা দুজনই এ বছরের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। তাদের মৃত্যুতে কাশিনাথপুর বিজ্ঞান স্কুল পরিবার তিন দিনের শোক প্রকাশ করছে। এই দুই ছাত্রের মৃত্যু যেন কিছুতেই মেনে নিতে পরছেনা কাশিনাথপুর বিজ্ঞান স্কুল পরিবার। কাশীনাথপুর বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম জাহিদ ও মনিরুজ্জামান মনির বলেন, এই দুই মেধাবী ছাত্রের অকালে চলে যাওয়া মেনে নিতে পারছেনা।কাশিনাথপুর বিজ্ঞান স্কুল পরিবার সবার কাছে ওদের জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ যেন এই দুই ছাত্রকে জান্নাতুল ফেরদৌস দান করেন। এবং এই দুই পরিবারকে শোক ভুলিবার ক্ষমতা দান করেন
অনান্য খবর
চিলাহাটি-হলদিবাড়ি রুটে রেল যোগাযোগ শুরু ডিসেম্বরেই
বাংলাদেশের চিলাহাটি থেকে ভারতের হলদিবাড়ি রুটে আগামী মাসেই (ডিসেম্বর) রেল যোগাযোগ শুরু হবে এবং এর মাধ্যমে দুই দেশের মধ্যে সম্পর্ক…
আজমিরীগঞ্জে সিএনজি – টমটম মুখোমুখি সংঘর্ষে নিহত ১
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের আজমিরীগঞ্জ শিবপাশা -পশ্চিমভাগ রবিবারে (২৭ অক্টোবর) আনুমানিক ৯ঘটিকায় ভায়া রোডে সিএনজি ও টমটম মুখোমুখি সংঘর্ষে নিহত…
তিস্তা পাড়ে আনন্দের বন্যা
‘তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়ন হচ্ছে’ এ খবরে উত্তরাঞ্চলের তিস্তা পাড়ের মানুষের মধ্যে আনন্দের বন্যা বইছে। সরকার একমাস আগে বাংলাদেশ…
