বিএনপি-জামায়াতের ডাকা হরতালের প্রতিবাদে জেলার কোটালীপাড়া উপজেলায় বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় শান্তি সমাবেশ।কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ^াসের সভাপতিত্বে অনুষ্ঠিত শান্তি সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, সহ-সভাপতি গোলাম কিবরিয়া দাড়িয়া, যুগ্ম-সম্পাদক মো. কামাল হোসেন শেখ, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, রুহুল আমিন খান, প্রচার সম্পাদক হান্নান শেখ, উপজেলা যুবলীগের সভাপতি ফজলুর রহমান দিপু, সাধারণ সম্পাদক বাবুল হাজরা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খায়রুল রাজ্জাক খসরু, সাধারণ সম্পাদক বাবলু হাজরা, উপজেলা ছাত্রলীগের সভাপতি স্বপন তালুকদার, সাধারণ সম্পাদক শামিম দাড়িয়াসহ আরো অনেকে বক্তব্য রাখেন।এদিকে বিএনপি জামায়াতের ডাকা হরতালেরর কোন প্রভাব কোটালীপাড়ায় পড়েনি। জনজীবন ও যান চলাচল স্বাভাবিক ছিল। ব্যবসাপ্রতিষ্ঠান অফিস-আদালত, স্কুল কলেজ খোলা ছিল। ব্যাংক-বীমায় স্বাভাবিক লেনদেন হয়েছে। শিল্প কলকারখানায় পণ্য উৎপাদিত হয়েছে। আভ্যন্তরীন সব রুটে যানবাহন চলাচল করেছে।
অনান্য খবর
কারাগারে এইচআইভি চিকিৎসা
কারাগারগুলোয় সাধারণ কয়েদীদের মধ্যে সেবা বঞ্চিত এইচআইভি রোগী রয়েছে। আর তাই দেশের ২৫টি কারাগারে এইচআইভি কার্যক্রম শুরু করতে যাচ্ছে স্বাস্থ্য…
মিয়ানমার সীমান্তে উত্তেজনা-অস্থিরতা, বিদেশি কূটনীতিকদের সহায়তা
মিয়ানমার সীমান্তে উত্তেজনা-অস্থিরতা, বিদেশি কূটনীতিকদের সহায়তা বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তের উদ্বেগজনক পরিস্থিতি বিদেশি কূটনীতিকদের অবহিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বর্তমান পরিস্থিতিতে…
১০ টাকায় চোখের সব জটিল চিকিৎসা
আধুনিক চক্ষু সেবা প্রদান ও ডাক্তার তৈরির সুতিকাগার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক চক্ষু…
