শেরপুর জেলা প্রতিনিধি :শেরপুর সদরের তাতালপুর বিএম রোডের পার্শ্বে একটি ধানক্ষেত থেকে এক অটোরিক্সা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত অটোরিকশা চালক আব্দুল লতিফ শেরপুর সদর উপজেলার কুমড়ি কাটাজান গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে। সে পেশায় একজন অটোরিকশা চালক। আজ ২১ এপ্রিল সকালে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে। শেরপুরের পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ জানায়, আজ সকালে শেরপুর সদরের তাতালপুর বিএম রোডের পার্শ্বে একটি ধান ক্ষেতে এক অজ্ঞাত যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। শেরপুর সদর থানা পুলিশের নিকট খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি শেরপুর জেলা হাসপাতালে প্রেরণ করা হয়। পুলিশের ধারণা তাকে শ্বাসরুদ্ধকরে হত্যার পর এখানে ফেলে রাখা হয়েছে। পরে তার পরিচয় পায় পুলিশ। নিহত ব্যক্তি শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের কুমড়িকাটাজান গ্রামের বাসিন্দা। শেরপুরের পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে তদন্ত শুরু হয়েছে। ঘটনার সাথে জড়িত যে বা যারাই জড়িত হউক না কেন তাকে খুঁজে বের করা হবে।
অনান্য খবর
শেখ হাসিনার জন্মদিন
দেশের দূরদর্শী ও বলিষ্ঠ নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামীকাল ৭২তম জন্মদিন। ১৯৪৭ সালের এই দিনে তিনি গোপালগঞ্জের মধুমতি নদী বিধৌত…
দেশের স্বাস্থ্যসেবার পাশাপাশি পাল্টে যাচ্ছে অর্থনীতি
এগিয়ে যাচ্ছে দেশ এবং এই উন্নয়নের ধারা বিস্তারিতভাবে তুলে ধরতে বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনসি এমপি বলেন, বঙ্গবন্ধুর কন্যা…
পাবনায় এনসিসি ব্যাংক কর্তৃক শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ
এম এ খালেক খান : পাবনায় এনসিসি ব্যাংক পিএলসি এর পাবনা শাখা কর্তৃক আয়োজিত ১৬ জানুয়ারি পাবনা টাউন গালর্স হাই স্কুল…
