শেরপুর জেলা প্রতিনিধি :শেরপুর সদরের তাতালপুর বিএম রোডের পার্শ্বে একটি ধানক্ষেত থেকে এক অটোরিক্সা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত অটোরিকশা চালক আব্দুল লতিফ শেরপুর সদর উপজেলার কুমড়ি কাটাজান গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে। সে পেশায় একজন অটোরিকশা চালক। আজ ২১ এপ্রিল সকালে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে। শেরপুরের পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ জানায়, আজ সকালে শেরপুর সদরের তাতালপুর বিএম রোডের পার্শ্বে একটি ধান ক্ষেতে এক অজ্ঞাত যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। শেরপুর সদর থানা পুলিশের নিকট খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি শেরপুর জেলা হাসপাতালে প্রেরণ করা হয়। পুলিশের ধারণা তাকে শ্বাসরুদ্ধকরে হত্যার পর এখানে ফেলে রাখা হয়েছে। পরে তার পরিচয় পায় পুলিশ। নিহত ব্যক্তি শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের কুমড়িকাটাজান গ্রামের বাসিন্দা। শেরপুরের পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে তদন্ত শুরু হয়েছে। ঘটনার সাথে জড়িত যে বা যারাই জড়িত হউক না কেন তাকে খুঁজে বের করা হবে।
অনান্য খবর
১৫০ দিন ধরে সেবায় ব্যস্ত একদল ছাত্রলীগ কর্মী
কুষ্টিয়ায় কোভিড–১৯ রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন একদল ছাত্রলীগ নেতা–কর্মী। ছবি: সংগৃহীতকুষ্টিয়া শহরের গোসালা সড়কের বাসিন্দা তারিকুল হক। তাঁর করোনা পজিটিভ…
বগুড়ার পুণ্ড্র ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটি র্যাঙ্কিং হোয়াই এন্ড হাউ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বগুড়ার পুণ্ড্র ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটি র্যাঙ্কিং হোয়াই এন্ড হাউ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত এ কে খান : উচ্চশিক্ষার মানোন্নয়ন ও বৈশ্বিক র্যাঙ্কিংয়ে…
পাবনা ‘স ম সাজেদুর রহমান ও হামিদ খানকে মানুষ স্মরণ করবে’
আসাদুজ্জামান বিকাশ : বুধবার ২রা নভেম্বর ২০২২ইং সন্ধ্যা ৭:৩০মিনিটে পাবনা প্রেসক্লাবের মিলনায়তনে উদ্যোগে অনুষ্ঠিত হয় স্নরণ সভায় বক্তারা বীরমুক্তিযোদ্ধা মরহুম…
