মাওলানা ভাসানীর জন্ম ও মৃত্যু দিবস রাষ্ট্রীয়ভাবে পালনের দাবিতে সিরাজগঞ্জে বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের মানববন্ধন :
আসাদুজ্জামান বিকাশ :
মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের ঘোষণা এবং সিরাজগঞ্জের অন্তত ১৬০টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে পুনর্বাসনের দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন।
মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) সকাল ১১টায় সিরাজগঞ্জ সদর উপজেলা ভূমি অফিসের সামনে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন, সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলন, সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ মেরাজ মোল্লা।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন বলেন মাওলানা আবদুল হামিদ খান ভাসানী ১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জ জেলার ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
পিতা ও মাতা: পিতা হাজী শরাফাত আলী খান এবং মাতা মোছা: মজিরন বিবি। শৈশবেই তিনি বাবা-মাকে হারান।
মজলুম জননেতা শিক্ষা ও কর্মজীবন স্থানীয় স্কুল ও মাদ্রাসায় তাঁর প্রাথমিক পড়াশোনা হয়। পরবর্তীতে তিনি দেওবন্দসহ বিভিন্ন স্থানে উচ্চতর ধর্মীয় ও জ্ঞানচর্চা করেন।
কর্মজীবন শুরু করেন টাঙ্গাইলের কাগমারী ও ময়মনসিংহের হালুয়াঘাটের কোনো এক মাদ্রাসায় শিক্ষকতার মাধ্যমে।
ভাসানীর রাজনৈতিক জীবন ও আন্দোলনসমূহ কৃষক আন্দোলন ও আসামের লাইন প্রথা:ব্রিটিশবিরোধী আন্দোলনে এবং আসামে বাঙালি কৃষক স্বার্থ রক্ষায় ও ‘লাইন প্রথা’ বিরোধী আন্দোলনে তিনি ঐতিহাসিক নেতৃত্ব দেন। আসামে নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর কারণে তিনি ভাসানচরের ভাসান ভাষণের সাথে যুক্ত হয়ে ‘ভাসানী’ নামে পরিচিতি পান অনেকের মতে আসামের ভাসানচরে চর জাগানো মানুষের নেতা হিসেবে তিনি ভাসানী উপাধি পান।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ—সভাপতি কামরুজ্জামান টিপু বলেন মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানী উল্লেখ্য যে ১৯৪৯ সালে ১৭ই নভেম্বর বাংলা ভাষা ও বাঙালির অধিকার আধার লক্ষ্যে সর্বদলীয় সর্বদলীয় রাষ্ট্রভাষা সংরাম পরিষদ তার নেতৃত্বে গঠন হয় তিনি সভাপতি হন এবং পাকিস্তানিদের শাসন শোষণ বঞ্চনার প্রেক্ষিতে ভাসানী সাহেব পাকিস্তানিদেরকে ওয়ালাইকুম আসসালাম জানিয়ে তাদের সাথে আর সম্পর্ক রাখা যাবেনা জানিয়ে দেন তথা স্বাধীনতার ইঙ্গিত দেন।
কামরুজ্জামান টিপু আরও বলেন
মাওলানা ভাসানী প্রথম
বাংলাদেশের গণমানুষের কৃষকদের কৃষি কাজের জন্য পানির সংকট মোচনের লক্ষ্যে ফারাক্কা লং মার্চ ডাক দেন। যাতে বাংলাদেশের পানির ন্যায্য হিষ্যা আদায়ের করা যায় সেই সাথে মাওলানা ভাসানী আজীবন ভূমিহীন প্রান্তিক কৃষক শ্রমিক মেহনতি মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে আজীবন সংগ্রাম করে গেছেন। তাই বাংলাদেশ ভূমিহীন আন্দোলন এর পক্ষ হতে দেশব্যাপী তার মৃত্যু মৃত্যুবার্ষিকী পালন করা হচ্ছে।
মওলানা আবদুল হামিদ খান ভাসানী ( জন্ম ১২ ডিসেম্বর ১৮৮০ – মৃত্যু ১৭ নভেম্বর ১৯৭৬) ছিলেন ব্রিটিশ ভারত, পাকিস্তান ও স্বাধীন বাংলাদেশের ইতিহাসের একজন প্রবাদপ্রতিম রাজনৈতিক নেতা, কৃষকনেতা ও গণমানুষের অধিকার আন্দোলনের অন্যতম পুরোধা। জনগণের প্রতি গভীর ভালোবাসার কারণে তিনি ‘মজলুম জননেতা’ উপাধিতে ভূষিত হন।
মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জন্ম ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয় ভাবে পালনের জন্য বাংলাদেশ সরকারের কাছে জোর দাবি জানায়।
কৃষক নেতা মোঃ আরিফুল ইসলাম জুয়েল।এ সময় আরও বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আজগর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম বাবু, অর্থ সম্পাদক মোঃ মানিক শেখ এবং দপ্তর সম্পাদক মোঃ আবু হানিফসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানী ছিলেন এ দেশের শোষিত, বঞ্চিত, কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের অধিকার আদায়ের অন্যতম প্রধান কণ্ঠস্বর। তাঁর রাজনৈতিক জীবন, সংগ্রাম ও আদর্শ বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ এমন একজন জাতীয় নেতার মৃত্যুবার্ষিকী যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় পালনের উদ্যোগ এখনো প্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি। তাই তাঁর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৭ নভেম্বরকে রাষ্ট্রীয়ভাবে পালনের ঘোষণা দিয়ে প্রতিবছর যথাযোগ্য মর্যাদায় তাঁর মৃত্যুবার্ষিকী পালনের দাবি জানান তাঁরা।
বক্তারা আরও বলেন, স্বাধীনতার এত বছর পরও দেশের অসংখ্য মানুষ ভূমিহীন ও গৃহহীন অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। বিশেষ করে ভূমিহীন পরিবারগুলোর মাথা গেঁাজার ঠাঁই, নিরাপদ আবাসন ও স্থায়ী পুনর্বাসন নিশ্চিত করা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব। সিরাজগঞ্জের অন্তত ১৬০টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের জন্য সরকারি খাসজমি বরাদ্দসহ স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। ভূমিহীন মানুষের সাংবিধানিক ও মানবিক অধিকার নিশ্চিত করতে কার্যকর সরকারি উদ্যোগ গ্রহণেরও আহ্বান জানান তাঁরা।
মানববন্ধন থেকে বক্তারা মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের ঘোষণা, ভূমিহীন ও গৃহহীন পরিবারের তালিকা প্রণয়ন, প্রকৃত ভূমিহীনদের সরকারি খাসজমি বন্দোবস্ত এবং সিরাজগঞ্জের অন্তত ১৬০টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের জন্য দ্রুত পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়নের জোর দাবি জানান।
কর্মসূচি শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদানের মাধ্যমে তাঁদের দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানানো হয়।
