বুলবুল হাসান : পাবনার বেড়ায় জনসাধারণের মধ্যে ভূমি অধিকার সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং ভূমি ব্যবস্থাপনায় দক্ষতা ও গতিশীলতা আনতে ভুমি সেবা সপ্তাহের আয়োজন করা হয়। এবারের ভুমি সেবার প্রতিপাদ্য রাখব নিষ্কন্টক জমি বাড়ি-করব সবাই ই-নামজারি। বৃহস্পতিবার ১৯ মে সকাল ১০ ঘটিকায় সময় উপজেলার ভূমি অফিস প্রাঙ্গণে ভূমি সেবা সপ্তাহের শুভ উদ্বোধন করেন বেড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সবুর আলী, এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি ) মোছাঃ রিজু তামান্না, সহ উপজেলার সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী , ইউনিয়ন ভূমি অফিসের সকল কর্মচারীবৃন্দ, সাংবাদিক বৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। এ সময় সহকারী কমিশনার ( ভূমি ) মোছাঃ রিজু তামান্না বলেন ভূমি অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ভূমি ব্যবস্থাপনায় দক্ষতা ও গতিশীলতা আনতে বৃহস্পতিবার (১৯ মে) থেকে শুরু হচ্ছে ‘ভূমি সেবা সপ্তাহ-২০২২’। ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে এ সেবা সপ্তাহ চলবে ২৩ মে (সোমবার) পর্যন্ত। ভূমি ব্যবস্থাপনায় জনগণের হয়রানি বন্ধ করতে এবং এ সংক্রান্ত সেবা সহজলভ্য করতে ইতোমধ্যে সরকার ভূমি সেবাকে জনগণের দোরগোড়ায় নেওয়ার লক্ষ্যে নানা কার্যক্রম গ্রহণ করেছে।
অনান্য খবর
নৌসম্পদকে কেন্দ্র করে এগিয়ে যাচ্ছে দেশের জাহাজ নির্মাণ শিল্প
বর্তমানে জাহাজ নির্মাণ বাংলাদেশের একটি সম্ভাবনাময় এবং ক্রমবিকাশমান শিল্প। নদী পথেই দেশের অভ্যন্তরীণ বাণিজ্যের সিংহভাগ প্রবাহিত হয়। নয় বছর…
তিন লাখ ছাড়াল দ্বিতীয় ডোজের টিকাগ্রহীতা
করোনাভাইরাসের দ্বিতীয় ডোজের টিকাগ্রহীতা তিন লাখ ছাড়িয়েছে। গত ৮ এপ্রিল থেকে দ্বিতীয় ডোজের টিকাদান শুরুর পর এখন পর্যন্ত টিকা…
স্মার্টকার্ডের আওতায় আসছে ছয় বছরের শিশুরা
দেশের সকল নাগরিকদের টেকসই ডিজিটাল জাতীয় পরিচয়পত্রের সুবিধা দিতে সারাদেশে চলমান রয়েছে স্মার্টকার্ড বিতরণ কর্মসূচী। স্মার্টকার্ডটি তৈরি করা হয়েছে ব্যক্তির…
