বুলবুল হাসান : পাবনার বেড়ায় জনসাধারণের মধ্যে ভূমি অধিকার সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং ভূমি ব্যবস্থাপনায় দক্ষতা ও গতিশীলতা আনতে ভুমি সেবা সপ্তাহের আয়োজন করা হয়। এবারের ভুমি সেবার প্রতিপাদ্য রাখব নিষ্কন্টক জমি বাড়ি-করব সবাই ই-নামজারি। বৃহস্পতিবার ১৯ মে সকাল ১০ ঘটিকায় সময় উপজেলার ভূমি অফিস প্রাঙ্গণে ভূমি সেবা সপ্তাহের শুভ উদ্বোধন করেন বেড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সবুর আলী, এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি ) মোছাঃ রিজু তামান্না, সহ উপজেলার সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী , ইউনিয়ন ভূমি অফিসের সকল কর্মচারীবৃন্দ, সাংবাদিক বৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। এ সময় সহকারী কমিশনার ( ভূমি ) মোছাঃ রিজু তামান্না বলেন ভূমি অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ভূমি ব্যবস্থাপনায় দক্ষতা ও গতিশীলতা আনতে বৃহস্পতিবার (১৯ মে) থেকে শুরু হচ্ছে ‘ভূমি সেবা সপ্তাহ-২০২২’। ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে এ সেবা সপ্তাহ চলবে ২৩ মে (সোমবার) পর্যন্ত। ভূমি ব্যবস্থাপনায় জনগণের হয়রানি বন্ধ করতে এবং এ সংক্রান্ত সেবা সহজলভ্য করতে ইতোমধ্যে সরকার ভূমি সেবাকে জনগণের দোরগোড়ায় নেওয়ার লক্ষ্যে নানা কার্যক্রম গ্রহণ করেছে।
অনান্য খবর
আবরার হত্যাকাণ্ডে অভিযুক্তদের শাস্তি নিশ্চিতে কঠোর সরকার
নিউজ ডেস্ক: বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ঘটনায় ১৯ জনকে আসামি করে মামলা করা হয়েছে।…
পাবনায় তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা
বর্তমান সরকারের সময়ে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক অর্জন সম্পর্কে প্রচারনার লক্ষে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা ২০১৭ শুরু হয়েছে। সোমবার দুপুরে…
চালু হলো নতুন ডিজিটাল লেনদেন সেবা ‘ট্যাপ’
চালু হলো নতুন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ট্রাস্ট আজিয়াটা পে বা ‘ট্যাপ’। বুধবার ট্রাস্ট ব্যাংকের হেড অফিসে বাণিজ্যিক কার্যক্রমের উদ্বোধন…
