পাবনায় তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা

শেয়ার করুন:

mela

বর্তমান সরকারের সময়ে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক অর্জন সম্পর্কে প্রচারনার লক্ষে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা ২০১৭ শুরু হয়েছে। সোমবার দুপুরে পাবনা সরকারি এডওর্য়াড কলেজে বেলুন ও পায়রা উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন পাবনা জেলা প্রশাসক রেখা রানী বালো।

মেলা উপলক্ষে দুপুরে শহরের বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মিলনায়তন থেকে একটি বর্ণাঢ্য রেলী বের হয়ে সরকারি এডওয়ার্ড কলেজে পৌছে। র‌্যালী শেষে উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

pabna mela

উদ্বোধন অনুষ্ঠানে রেখা রানী বালোর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ ড. হুমায়ুন কবির মজুমদার, সিভিল সার্জন ডা. তাহাজ্জেল হোসেন, পুলিশ সুপার জিহাদুল কবির, পাবনা প্রেস ক্লাবের সভাপতি প্রফেসর শিবজিত নাগ, অতিরিক্ত জেলা প্রশাসক মাকসুদা বেগম সিদ্দিকা, মুক্তিযোদ্ধা চন্দন কুমার চক্রবর্তী, শিক্ষা প্রকৌশলী আটম মারুফ আল ফারুকী, বিটিভি প্রতিনিধি আব্দুল মতীন, বাসস ও ভোরের কাগজ প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুস সালাম, জেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, ডা. মো. আবু জাফর, সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা কায়ছারুল ইসলাম প্রমুখ।

আগামী বুধবার পর্যন্ত এ মেলা চলবে। মেলা প্রতিদিন সকাল ১১ টা থেকে বিকেল ৫ টা পযর্ন্ত চলবে। মেলায় ৩০টি স্টল রয়েছে। মেলা সম্পুর্ণভাবে ক্লোজ সার্টিক ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন- বর্তমান সরকারের সময়ে ব্যাপক অর্থনৈতি ও সামাজিক উন্নয়ন হয়েছে। জনগণকে উন্নয়ন সম্পর্কে অবহিত হতে হবে এবং উন্নয়নের কৌশল জানতে হবে তাহলে দেশ আরও দ্রুত উন্নয়ন হবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *