আরিফ খান, স্টাফ রিপোর্টার : পাবনা বেড়া প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক ও দৈনিক মানবজমিন পত্রিকার বেড়া উপজেলা প্রতিনিধি সাইদুর রহমান বকুলকে প্রাননাশের হুমকি দেওয়া হয়েছে। রোববার (৩ এপ্রিল) ডাকযোগে পাঠানো চিঠির মাধ্যমে অজ্ঞাত ব্যক্তি এই হুমকি দিয়েছেন। হুমকিতে তাঁকে সম্প্রতি গঠন হওয়া বেড়া প্রেসক্লাবের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক পদ থেকে সরে যেতে বলা হয়েছ। তা না হলে তাঁকে প্রাণে মেরে ফেলা হবে বলে হুমকি দেওয়া হয়েছে। এ বিষয়ে জীবনের নিরাপত্তা চেয়ে বেড়া মডেল থানায় সাইদুর রহমান বকুল গতকাল (সোমবার, ৪ এপ্রিল) সাধারণ ডায়রি (জিডি) করেছেন। বেড়া মডেল থানা ও সাইদুর রহমান বকুল সূত্রে জানা যায়, গত রোববার (৩এপ্রিল) সাইদুর রহমান বকুলের নামে তাঁর ব্যবসা প্রতিষ্ঠান বেড়া বাজারর মোল্লা ইলেকট্রিকের ঠিকানায় ডাক বিভাগের পিয়ন একটি খাম পৌঁছে দেন। খামটি খুলে তাতে প্রাণনাশের হুমকি দেওয়া চিঠিটি তিনি পান। চিঠিতে লেখা রয়েছে ‘রোজার মধ্যে তোর খেলা শেষ। আমাদের ক্লাবটি নষ্ট করার জন্য তোদের উদ্যোগ সফল হতে দেওয়া হবে না। আহবায়ক থেকে নিজের নাম প্রত্যাহার করে নিস। অন্যথায় যে কোনো সময় জীবনটা চলে যেতে পারে। ইতি- তোর জম।’ চিঠি পাওয়ার পর জীবনের নিরাপত্তা চেয়ে সাংবাদিক সাইদুর রহমান বকুল বেড়া মডেল থানায় গতকাল (সোমবার, ৪ এপ্রিল) একটি সাধারণ ডায়রি করেন। তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় বেড়া প্রেসক্লাবের সদস্যরা নিন্দা জানিয়েছেন ও অবিলম্বে হুমকিদাতা ব্যক্তিকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। এ ব্যাপারে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, ‘সাংবাদিক সাইদুর রহমান বকুলকে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পেয়েছি। তাঁর অভিযোগটি সাধারণ ডায়রি হিসেবে গ্রহণ করা হয়েছে। দোষী ব্যক্তিকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’ উল্লেখ্য বেড়া প্রেসক্লাবের বর্তমান কমিটির মেয়াদ শেষ হলে গত ৩০ মার্চ কমিটি ভেঙ্গে দিয়ে মো. হাফিজুর রহমানকে আহ্বায়ক এবং মো. ওমর সরকার ও সাইদুর রহমান বকুলকে যুগ্ম আহবায়ক করে তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। তিন মাসের মধ্যে এই কমিটি ভোটের মাধ্যমে প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে বলে জানা গেছে।
অনান্য খবর
ঢাকা মাতাতে আসছেন শ্রেয়া ঘোষাল ৩১ মার্চ ?
আগামী ৩১ মার্চ সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হতে চলেছে ‘শ্রেয়া ঘোষাল মেলোডি নাইট লাইভ ইন ঢাকা’। অক্টোপি…
কুয়েতের শায়খ আব্দুল্লাহ্ আল নুরী চ্যারিটি’র জেনারেল ম্যানেজারের বগুড়ায় টিএমএসএস কার্যক্রম পরিদর্শন
আঃ খালেকপিভিএম,পাবনা উত্তর জনপদের কৃতি সন্তান দেশের নারী জাগরণের পথিকৃৎ অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয়…
দু-একদিনের মধ্যেই আরও ৫০ লাখ টিকা আসবে
আগামী দু-একদিনের মধ্যেই দেশে আরও ৫০ লাখ করোনা টিকা আসবে বলে জানিয়েছেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন।…
