মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি. হাস বলেছেন, বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ বন্ধুরাষ্ট্র। উভয় দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক দীর্ঘদিনের বলেও তিনি মন্তব্য করেন। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি. হাস গতকাল সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের উন্নয়নের অংশীদার। বাংলাদেশের উন্নয়ন এখন দৃশ্যমান। ইতোমধ্যে বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটেছে। আগামী দিনগুলোয় বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও বাণিজ্যক সম্পর্ক আরও বৃদ্ধি পাবে। বাণিজ্যমন্ত্রীর সঙ্গে এটি ছিল নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূদের প্রথম সাক্ষাৎ। মন্ত্রীর দফতরে এই সাক্ষাৎপর্বে আরও উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. হাফিজুর রহমান, অতিরিক্ত সচিব (এফটিএ) নূর মো. মাহবুবুল হক, অতিরিক্ত সচিব (রপ্তানি-২) মো. আবদুর রহিম খান প্রমুখ। মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনায় বাণিজ্যমন্ত্রী বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করেন। এ ছাড়া তিনি পোশাক খাতে শ্রমিকের নিরাপত্তায় নেওয়া বিভিন্ন উদ্যোগগুলোও তুলে ধরেন। এ সময় মন্ত্রী বলেন, বাংলাদেশের তৈরি পোশাককর্মীরা এখন নিরাপদ পরিবেশে কাজ করছে। সবুজ কারখানা স্থাপনেও বাংলাদেশ এগিয়ে আছে। তবে স্থানীয়ভাবে তৈরি পোশাকের উৎপাদন খরচ বাড়লেও ক্রেতারা সে তুলনায় মূল্য বাড়ায়নি। বাংলাদেশের তৈরি পোশাকের ন্যায্যমূল্য নিশ্চিত হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী। মার্কিন বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়ে টিপু মুনশি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় দেশের গুরুত্বপূর্ণ স্থানে ১০০টি স্পেশাল ইকোনমিক জোন গড়ে তোলার কাজ দ্রুত এগিয়ে চলছে। যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীগণ বাংলাদেশের স্পেশাল ইকোনমিক জোনে বিনিয়োগ করলে লাভবান হবেন।
অনান্য খবর
ভারতের সঙ্গে আরও তিন রেল সংযোগ চালু হচ্ছে
বাংলাদেশ এবং ভারত দক্ষিণ এশিয়ার দুইটি প্রতিবেশী দেশ। বাংলাদেশ-ভারতের মধ্যে রেলপথে বাণিজ্য এখন গতিশীল। সময়ের সঙ্গে সঙ্গে যোগ হচ্ছে নতুন…
আবারও সুবাতাস রেমিট্যান্সে
আবারও প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বাড়ছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি বছরের ফেব্রুয়ারির তুলনায় মার্চে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। তবে গত বছরের…
নির্বাচনী প্রচার শুরু করে নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী
২০ ডিসেম্বর, ২০২৩ : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আগামীর ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার প্রত্যয়ে আজ এখানে দেশবাসীর কাছে…
