বগুড়ার পুণ্ড্র ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং হোয়াই এন্ড  হাউ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বগুড়ার পুণ্ড্র ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং হোয়াই এন্ড  হাউ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
শেয়ার করুন:

বগুড়ার পুণ্ড্র ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং হোয়াই এন্ড  হাউ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

এ কে খান :

উচ্চশিক্ষার মানোন্নয়ন ও বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান সুদৃঢ় করার লক্ষ্যে পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে “ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং: হোয়াই অ্যান্ড হাউ” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২৩ মে বিকেলে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের উদ্যোগে ক্যাম্পাসে এ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে সভাপতিত্ব করেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন এবং ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. রফিকুল আহসান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের প্রফেসর ড. মো. আজিজুর রহমান।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসনে-আরা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র, বিওটি সদস্য আয়শা বেগম, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আহমেদ শরীফ তালুকদার, ট্রেজারার (ভারপ্রাপ্ত) ও পরিচালক (অর্থ) মো. আফসার আলী এফসিএমএ, রেজিস্ট্রার প্রফেসর মো. আব্দুল কাদের এবং সহকারী পরিচালক (পিপি অ্যান্ড পিআর) মো. নজরুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা।
প্রবন্ধ উপস্থাপনায় বক্তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, আন্তর্জাতিকীকরণ, একাডেমিক সুনাম ও গবেষণাপত্র প্রকাশনার মতো সূচকসমূহের ভিত্তিতে বৈশ্বিক র‍্যাঙ্কিং অর্জনের বিভিন্ন কৌশল ও পদ্ধতি তুলে ধরেন। একইসঙ্গে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মানোন্নয়নে গবেষণাভিত্তিক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মোছা. সীমা আক্তারের সঞ্চালনায় সেমিনার শেষে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন: