পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীগঞ্জের ভোমরাদহ ইউনিয়নের সেনুয়া গ্রামের দবিরুল ইসলাম নামের এক কৃষকের বাড়ি থেকে একটি বিদেশি গাভীসহ ৩টি গরু চুরি হয়েছে। বুধবার রাতে এ চুরির ঘটনা ঘটে।কৃষক দবিরুল জানায়, তার গোয়াল ঘরে ৬ টি গরু ছিল। রাতে চোরেরা গোয়াল ঘরের তালা ভেঙ্গে তিনটি গরু চুরি করে নিয়ে যায়। এর মধ্যে একটি বিদেশী গাভী ও দুটি বকনা গরু। যার দাম আড়াই লাখ টাকারও বেশি।এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম মুঠোফোনে জানান, গরু চুরির বিষয়টি আমার জানা নেই, এ বিষয়ে থানায় কোন অভিযোগ হয়নি।
অনান্য খবর
প্রাণ ও ফার্ম ফ্রেশ দুধ বিক্রিতে আইনগত বাধা নেই
প্রাণ ও ফার্ম ফ্রেশ মিল্ক ব্র্যান্ডের পাস্তুরিত দুধ বিক্রিতে আইনগত বাধা দূর হয়েছে। এসব পাস্তুরিত দুধে অ্যান্টিবায়োটিক ও সীসা পাওয়ায়…
বগুড়ায় রেলওয়ে মার্কেটে গাক কর্তৃক পাবলিক টয়লেট উদ্বধোন
আব্দুল খালেক পিভিএম,পাবনা বিশ্বব্যাংক ও পিকেএসএফের আর্থিক ও কারিগরী সহযোগীতায় দেশের জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম গাক‘‘সাসটেইনেবল…
মহামারীতেও বেড়েছে বিদেশি বিনিয়োগ
মহামারীতে নানা নেতিবাচক খবরের মধ্যেও বাংলাদেশে বেড়েছে বিদেশি বিনিয়োগ (এফডিআই)। সদ্য বিদায়ী ২০২০-২১ অর্থবছরে দেশে ৩৫০ কোটি ১০ লাখ (সাড়ে…
