মাহাবুব আলম , ঠাকুরগাঁও প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় এক রাতে কবরস্থান থেকে ১৯টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ জুলাই) রাতে উপজেলার পৌর শহরের পীরডাঙ্গী কবরস্থানে এ ঘটনা ঘটে।কবরস্থানে মাটি দিতে আসা জাহাঙ্গীর হোসেন নামে এক ব্যাক্তি বলেন, আমি আমার নানি শাশুড়ির দাফন সম্পন্নের জন্য করবস্থানে আসি। মাটি দিয়ে যাওয়ার সময় দেখলাম একসঙ্গে অনেকগুলো কাপড় পড়ে আছে। পরে কয়েকজনকে ডাকলাম তারা আসলেন। কাছাকাছি গিয়ে দেখলাম সেখানে তোয়ালে, ট্রাউজারসহ কাপড় পড়ে আছে। আর কবরগুলোর বেড়াগুলো ভাঙা আছে। পরবর্তী আমিসহ আমার সঙ্গে থাকা লোকজন দেখলাম ১৯টি কবর থেকে কঙ্কাল চুরি হয়ে গেছে ৷ এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করা হচ্ছে।
অনান্য খবর
বাড়ি বাড়ি যাবে ভূমি অফিস
সেবা নিতে ভূমি অফিসে গিয়ে পদে পদে দুর্ভোগ আর হয়রানির অভিযোগ বরাবরের। জনগণের এই ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে…
সুখবর: বাতাসী মাছের সফল কৃত্রিম প্রজনন
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) বিজ্ঞানীরা কৃত্রিম প্রজননের মাধ্যমে এবার বিলুপ্তপ্রায় বাতাসী মাছের পোনা উৎপাদনে সফল হয়েছেন। এই সাফল্য বিলুপ্তপ্রায়…
ভোলার পশ্চিম ইলিশায় চার গ্রামের মানুষের যাতায়াতে ভোগান্তির এক নাম একটি সাঁকো :: তাদের দাবি একটাই ব্রিজ চাই
ইমরান তাহির ভোলাঃভোলা সদর পশ্চিম ইলিশার ০৪ নং ওয়ার্ডে পূর্ব চর কাজী,চর নন্দন পুর,রাজাপুরের শ্যামপুর ও মেহেন্দিগঞ্জের প্রায় প্রায় চার হাজার…
