ঢাকায় শিল্পকলা একাডেমিতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ও সাংস্কৃতিক জাগরণে আলোচনা সভা অনুষ্ঠিত

ঢাকায় শিল্পকলা একাডেমিতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ও সাংস্কৃতিক জাগরণে আলোচনা সভা অনুষ্ঠিত
শেয়ার করুন:

ঢাকায় শিল্পকলা একাডেমিতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ও সাংস্কৃতিক জাগরণে আলোচনা সভা অনুষ্ঠিত

এ কে খান :

স্বদেশ সাংস্কৃতিক ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিষ্ঠানের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে “জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ও বাংলাদেশের সাংস্কৃতিক জাগরণ” শীর্ষক আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট) সন্ধ্যা সারে ৭ টায় রাজধানী ঢাকার বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু এমপি।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ আলমগীর এমবিএ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আরিফুল ইসলাম জিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান (বিইউপি) কর্নেল অবঃ জগলুল আহসান, সাবেক প্রকিউরমেন্ট বিশেষজ্ঞ ওয়াল্ড ব্যাংক ও এডিবির প্রকৌশলী মাহবুবুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) মো. সাইফুল ইসলাম হীরক, জিসাফ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. সেলিম হোসেন মন্ডল, বাংলাদেশ মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থার উপদেষ্টা মো. বদিউজ্জামান আকন্দ, বিশিষ্ট কবি ও পরিবেশ বিজ্ঞানী ড. জাহাঙ্গীর আলম রুস্তম, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার প্রফেসর আকবর সিরাজী, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক ওয়াজিউল হক শরীফ, নিপসমের অধ্যাপক ড. গোলাম ছারোয়ার এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির উপপরিচালক এস এম শামীম আখতার প্রমূখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বদেশ সাংস্কৃতিক ফাউন্ডেশনের সভাপতি ও জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহকারী সাংগঠনিক সম্পাদক এ্যাড. মো. রবিউল হোসেন রবি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ জাফর আহম্মদ রাজু। আয়োজকরা জানান, দেশের সাংস্কৃতিক জাগরণ, গণতান্ত্রিক চেতনা ও মুক্তিযুদ্ধের আদর্শকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে এই আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে কবি, সাহিত্যিক, গুনীজন ও বিশিষ্টজনের মধ্যে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও ক্রেষ্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে নানা শ্রেণি পেশার মানুষ, গন্যমান্য ব্যক্তিবর্গ,দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংস্কৃতিক কর্মী, শিক্ষাবিদ, রাজনৈতিক ব্যক্তি ও মিডিয়া কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

শেয়ার করুন: