ঢাকায় আনসার-ভিডিপির ৪৬তম জাতীয় সমাবেশ উপলক্ষে আন্তঃসংস্থা সমন্বয় সভা অনুষ্ঠিত

ঢাকায় আনসার-ভিডিপির ৪৬তম জাতীয় সমাবেশ উপলক্ষে আন্তঃসংস্থা সমন্বয় সভা অনুষ্ঠিত
শেয়ার করুন:

ঢাকায় আনসার-ভিডিপির ৪৬তম জাতীয় সমাবেশ উপলক্ষে আন্তঃসংস্থা সমন্বয় সভা অনুষ্ঠিত
এ কে খান :
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আসন্ন ৪৬তম জাতীয় সমাবেশ–২০২৬ উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও প্রস্তুতি নিশ্চিত করতে একটি গুরুত্বপূর্ণ আন্তঃসংস্থা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানী ঢাকার খিলগাঁওয়ে বাহিনীর সদর দপ্তরের অডিটোরিয়ামে আয়োজিত ৬ মে বুধবার এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ, এনডিসি, পিএসসি। সভায় বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ ডিজিএফআই, এনএসআই, এসএসএফ, পিজিআর এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় আগামী জাতীয় সমাবেশকে ঘিরে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, অনুষ্ঠান স্থলের প্রস্তুতি, ভিআইপি আগমন উপলক্ষে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা, সমন্বিত কার্যক্রম এবং অন্যান্য প্রয়োজনীয় দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতি নিশ্চিত করতে সর্বোচ্চ নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্ব আরোপ করা হয়। উল্লেখ্য, আগামী ১৭ মে ২০২৬ তারিখে গাজীপুরের সফিপুরে অবস্থিত আনসার-ভিডিপি একাডেমিতে বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। জানা যায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাহিনীর উদ্দেশ্যে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দিবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি। জাতীয় সমাবেশকে কেন্দ্র করে ইতোমধ্যে বাহিনীর পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট সকল সংস্থার সমন্বয়ে একটি সুশৃঙ্খল, নিরাপদ ও সফল আয়োজন নিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যক্রম জোরদার করা হয়েছে। এ সময় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

শেয়ার করুন: