পাবনার বেড়া উপজেলার খন্দকার জোবেদা বেগম ডিগ্রি কলেজে বর্ণাঢ্য ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন।
এ কে খান :
পাবনার বেড়া উপজেলার মাশুন্দিয়া ভবানীপুরে অবস্থিত খন্দকার জোবেদা বেগম ডিগ্রি কলেজে উৎসবমুখর পরিবেশে ২ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার ৬ মে কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ প্রতিযোগিতায় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও গভর্নিং বডির সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণে পুরো ক্যাম্পাস প্রাণচঞ্চল হয়ে ওঠে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের গভর্নিং বডির সভাপতি সহযোগী অধ্যাপক ডাঃ খন্দকার পারভেজ আহমেদ। পায়রা উড়িয়ে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন কলেজের প্রতিষ্ঠাতা সদস্য খন্দকার সালাহউদ্দিন রমি। স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম খান বাবু। তিনি বলেন মানুষের সুসৃথতার জন্য যেমন খাদ্যের প্রয়োজন। তেমনি মানুষের মনের পরিতৃপ্তির জন্য খেলাধুলার প্রয়োজন। আজকে এ শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করতে পেরে আনন্দিত হয়েছি। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সদস্য শহীদুল ইসলাম চৌধুরী, কাজী মাসুদ ও মজিবর রহমান প্রমুখ। এবারের আয়োজনে ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও গভর্নিং বডির সদস্যদের অংশগ্রহণে মোট ২০টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। দিনব্যাপী বিভিন্ন খেলাধুলা ও বিনোদনমূলক আয়োজন প্রতিযোগিতাকে করে তোলে আরও আকর্ষণীয়। প্রথম দিনের কর্মসূচির শেষপর্বে “যেমন খুশি তেমন সাজো” প্রতিযোগিতা দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করে।
দ্বিতীয় দিনে বৃহস্পতিবার ৭ মে নানা কর্মসূচি অনুষ্ঠিত হবে। সকাল ১১টা থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলবে দিনব্যাপী আয়োজন। শুরুতেই শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। পরবর্তীতে অনুষ্ঠানের প্রধান অতিথি পাবনা-২ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিবের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোনাল্ট চাকমা, বেড়া পৌর বিএনপির সভাপতি মোঃ ফজলুর রহমান ফকির, বেড়া উপজেলা বিএনপি’র সাবেক সম্পাদক কাজী মাহমুদুল আলম নান্নু, বেড়া উপজেলা বিএনপির সাবেক সম্পাদক মোহাম্মদ রইজ উদ্দিন আহমেদ এবং বেড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি ও মাসুম দিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ শামসুর রহমান সমের প্রমুখ। সবশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। কলেজ কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করে জানায়, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন প্রভাষক আব্দুস সালাম আজাদী ও সহকারী অধ্যাপক মোঃ আরিফুল ইসলাম। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ক্রীড়া শিক্ষক আক্কাস আলী ফকির। অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, ম্যানেজিং কমিটির সকল সম্মানিত সদস্যবৃন্দ, এলাকার নানা শ্রেণী-পেশার মানুষ ও মিডিয়া কর্মী প্রমুখ কর্মী উপস্থিত ছিলেন
পাবনার বেড়া উপজেলার খন্দকার জোবেদা বেগম ডিগ্রি কলেজে বর্ণাঢ্য ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
