রংপুরে আনসার-ভিডিপি’র জাপানি ভাষা প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত।
এ কে খান পিভিএম :
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের দক্ষতা উন্নয়ন, আত্মনির্ভরশীলতা অর্জন এবং আন্তর্জাতিক শ্রম বাজারে প্রতিযোগিতা মূলক অবস্থান নিশ্চিত করার লক্ষ্যে বাহিনীর মহাপরিচালকের দূরদর্শী ও প্রগতিশীল নেতৃত্বে এক যুগান্তকারী উদ্যোগ বাস্তবায়নের পথে এগিয়ে চলছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর জেলা আনসার-ভিডিপি’র প্রশিক্ষণ কেন্দ্রে তিন মাস মেয়াদি জাপানি ভাষা প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠিত হয়েছে। রংপুর নগরীর মাহিগঞ্জ আনসার-ভিডিপি’র প্রশিক্ষণ কেন্দ্রে ৭মে বৃহস্প্রতিবার জাপানি ভাষা প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রেঞ্জের, রেঞ্জ কমান্ডার উপমহরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল বিভিএম পিভিএমএস। এ সময় তিনি বলেন জাপানি ভাষা প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতাকে বাস্তব জীবনে প্রয়োগ করতে পারলে নিজেদের উন্নয়নের পাশাপাশি দেশ ও জাতির সার্বিক উন্নয়নে কার্যকার অবদান রাখা সম্ভব। এছাড়াও তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন। উপ মহাপরিচালক’র দিক নির্দেশনা ও প্রশিক্ষণ কার্যক্রম প্রশিক্ষণার্থীদের মনোবল ও আগ্রহ বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে। সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জ পরিচালক মোঃ শফিকুল আলম এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর জেলা কমান্ড্যান্ট রাশেদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ নাসিম হাসান, উপজেলা প্রশিক্ষক ও অন্যান্য কর্মকর্তা, কর্মচার, প্রশিক্ষণার্থী সদস্য প্রমূখ। জাপানি ভাষা প্রশিক্ষনার্থীদের প্রশিক্ষক হিসেবে ছিলেন মোঃ আমিনুল ইসলাম। উল্লেখ্য, ৮ মে থেকে দ্বিতীয় ধাপে ৩৭ জনের তিন মাস মেয়াদী অ্যান্ডভান্স জাপানি ভাষা প্রশিক্ষণ শুরু হবে।
রংপুরে আনসার-ভিডিপি’র জাপানি ভাষা প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত
