ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ‘দক্ষ পুলিশ, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় পুলিশ সপ্তাহ উপলক্ষে থানা পুলিশের অর্থায়নে রাণীশংকৈল উপজেলার সন্ধারই গ্রামে হতদরিদ্র মৃত: কাবিলের স্ত্রী মোমেনার জন্য বরাদ্দকৃত বাড়িটির কাজ প্রায় শেষের দিক। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারী) সরেজমিনে গিয়ে দেখা যায়, অন্যের সাহায্য সহযোগিতা নিয়ে চলে হতদরিদ্র মোমেনা। এতোদিনে তার ভাগ্যে জোটেছে বসতভিটা ছিলোনা কোন থাকার জায়গা। তিনি নিরুপায হয়ে তার জামাইয়ের বাড়িতে থাকতো। এখন থানা পুলিশের সহায়তায় বসতবাড়িসহ একটি পাকা ঘর, উপহার দিচ্ছেন পুলিশ। এমতাবস্থায় দুঃখে ভরা এ জীবনের শেষ বয়সে এসে পুলিশ আমাকে ঘর দিবে এটা ভাবতেও পারিনি মোমেনা কাঁদতে কাদতে এমনটিই বলছিলেন তিনি। তিনি আরো বলেন, যে পুলিশ মানুষ ধরে সে পুলিশ আবার এমন মানবিক কাজ করে এটা জানা ছিল না। আজ আমি খুশিতে আত্মহারা, পুলিশের জন্য দোয়া করবো সারা জীবন। থানা অফিসার ইনচার্জ এসএম জাহিদ ইকবাল বলেন, “বৃটিশের পুলিশ আর নেই, পুলিশ আইনশৃংখলা রক্ষার পাশাপশি অনেক মানবিক কাজ করে থাকে। করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সৃষ্ট অচলাবস্থায় নিম্নবিত্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। শীতার্তদের শীত বস্ত্র, পরিবেশ বাচাঁতে বৃক্ষরোপন। বাংলাদেশ পুলিশ জনগনের প্রকৃত বন্ধু জরুরী সেবায় ৯৯৯ কল চালু, কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিং, মানবিক সহায়তা,সাধারণ ডায়েরীতে (জিডি) অর্থ না নেওয়া, পুলিশ ভেরিফিকেশন ভীতি দূর করা। বেদে,যৌন পল্লীতে জম্ম নেওয়া শিশু কিশোর ও তৃতীয় লিঙ্গের মানুষের পাশে দাঁড়ানো পুলিশের নিত্য-নৈমিত্তিক বিষয়। পুলিশ বাহীনিতে বর্তমানে মেধাবী ও চৌকস লোক রয়েছে। তিনি আরো বলেন, এবার পুলিশ সপ্তাহ ও মুজিব বর্ষ উপলক্ষে একজন হতদরিদ্রকে বাড়ী করে দেওয়া হচ্ছে।”মোঃ লাতিফুর রহমান লিমন
অনান্য খবর
দেশের ২৮তম গ্যাসক্ষেত্রের সন্ধান মিলল জকিগঞ্জে
সিলেটের জকিগঞ্জে অনুসন্ধান কূপে নতুন গ্যাসক্ষেত্রের আলামত পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কম্পানি (বাপেক্স)। এযাত্রায় সফল হলে এটি বাংলাদেশের…
সাগরে বিদ্যুৎ-জ্বালানি খাতের ‘মেগা হাব’
কক্সবাজার জেলার মহেশখালী ঘিরে এগিয়ে চলছে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের ‘মেগা হাব’ তৈরির বিশাল কর্মযজ্ঞ। স্বপ্নের এ হাব নির্মাণের…
আন্তর্জাতিক স্বীকৃতি পেতে যাচ্ছে ৭১ এর গণহত্যা?
১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশের বিজয় অর্জিত হয়েছে ৩০ লক্ষ বাঙালি সূর্য সন্তানের রক্তের বিনিময়ে। পৃথিবীর আর কোনো জাতিকে…
