শেরপুর জেলা প্রতিনিধি :শেরপুরের শ্রীবরদীতে এক কৃষকের মিনি খামার পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ওই মিনি খামারের ১টি ঘর ভস্মীভূত হয় ও আগুনে পুড়ে ২ টি গাভী ও ৬ টি ছাগল মারা যায়। এতে ওই মিনি খামারের মালিক কৃষক জামান মিয়ার ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে।আজ ২৮ জানুয়ারি ভোরে শ্রীবরদী উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়নের ভাটি লংগর পাড়া গ্রামের মৃত মকসেদ মিয়ার ছেলে মোঃ জামান মিয়ার মিনি খামার ঘরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।বিদ্যুতের শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। এ ব্যাপারে ৮নং খড়িয়া কাজিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দুলাল মিয়া জানান,অগ্নিকাণ্ডে পরিবারটি একেবারে নিঃস্ব হয়ে গেছে। এই মুহূর্তে তাদের সরকারি সাহায্যে প্রয়োজন, ইউনিয়ন পরিষদের থেকেও সার্বিক সহযোগিতা করা হবে বলে জানান তিনি।
অনান্য খবর
স্বাস্থ্য, শিক্ষা, ক্ষুদ্র অর্থায়ন ও শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে টিএমএসএস’র ভূমিকা
স্বাস্থ্য, শিক্ষা, ক্ষুদ্র অর্থায়ন ও শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে টিএমএসএস’র ভূমিকা এ কে খান : বগুড়ার কৃতি সন্তান, দেশের সমাজ…
তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী তুরস্ক
তথ্যপ্রযুক্তি ও এই সংক্রান্ত সেবাখাতে বাংলাদেশে তুরস্কের বিনিয়োগ বৃদ্ধি এবং বাণিজ্য সম্প্রাসারিত হবে বলে মনে করেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত…
বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
শ্রীলংকার উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, শ্রীলংকা বাংলাদেশের পাওয়ার সেক্টরে বিনিয়োগ করেছে। আমরা শ্রীলংকার…
