ভিসা ইস্যু করার জন্য রোমানিয়া থেকে ছয় সদস্যের একটি কনস্যুলার দল আগামী মাসে ঢাকা আসছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের এক বার্তায় এ কথা বলা হয়েছে। ওই বার্তায় বলা হয়, অবশেষে রোমানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ছয় সদস্যের একটি কনস্যুলার দল তিন মাসের জন্য বাংলাদেশে পাঠাচ্ছে। মার্চে তারা ঢাকায় আসবে এবং প্রায় ৫ হাজার ভিসা ইস্যু করবে। এরই মধ্যে ৩ হাজার ৪০০ ভিসার আবেদন করা আছে। তাদের স্থানীয় সহযোগিতার প্রয়োজন হবে। উল্লেখ্য, ঢাকায় রোমানিয়ার দূতাবাস নেই এবং এ সংক্রান্ত কার্যক্রম দিল্লি থেকে পরিচালনা করা হয়। গত অক্টোবরে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা হয় এবং এরপরে এ ধরনের কনস্যুলার দল পাঠানোর বিষয়ে রাজি হয় রোমানিয়া।
অনান্য খবর
ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের পাইলট পাইলিং উদ্বোধন
ঢাকা টু আশুলিয়া এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। ২০২৬ সালের জুন মাসের মধ্যেই শেষ হবে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ…
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের একযোগে কাজ করার অঙ্গীকার
শ্রম খাতের অধিকতর উন্নয়নে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র।গতকাল (বৃহস্পতিবার) বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শ্রম সংক্রান্ত…
আগস্টে গ্রামে গ্রামে টিকা
গ্রামাঞ্চলের মানুষদের করোনাভাইরাস প্রতিরোধী টিকা নিশ্চিতে আগস্ট থেকে ক্যাম্পেইনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নির্ধারিত বয়সের কেউ জাতীয় পরিচয় পত্র নিয়ে টিকা…
