বিএনপি-জামায়াতের ডাকা হরতালের প্রতিবাদে জেলার কোটালীপাড়া উপজেলায় বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় শান্তি সমাবেশ।কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ^াসের সভাপতিত্বে অনুষ্ঠিত শান্তি সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, সহ-সভাপতি গোলাম কিবরিয়া দাড়িয়া, যুগ্ম-সম্পাদক মো. কামাল হোসেন শেখ, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, রুহুল আমিন খান, প্রচার সম্পাদক হান্নান শেখ, উপজেলা যুবলীগের সভাপতি ফজলুর রহমান দিপু, সাধারণ সম্পাদক বাবুল হাজরা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খায়রুল রাজ্জাক খসরু, সাধারণ সম্পাদক বাবলু হাজরা, উপজেলা ছাত্রলীগের সভাপতি স্বপন তালুকদার, সাধারণ সম্পাদক শামিম দাড়িয়াসহ আরো অনেকে বক্তব্য রাখেন।এদিকে বিএনপি জামায়াতের ডাকা হরতালেরর কোন প্রভাব কোটালীপাড়ায় পড়েনি। জনজীবন ও যান চলাচল স্বাভাবিক ছিল। ব্যবসাপ্রতিষ্ঠান অফিস-আদালত, স্কুল কলেজ খোলা ছিল। ব্যাংক-বীমায় স্বাভাবিক লেনদেন হয়েছে। শিল্প কলকারখানায় পণ্য উৎপাদিত হয়েছে। আভ্যন্তরীন সব রুটে যানবাহন চলাচল করেছে।
অনান্য খবর
অসাধু ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তি’র নামে-বেনামে আত্মসাৎ ঋণ হিসাব করা হচ্ছে
২৮ আগস্ট, ২০২৪ : ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে পদত্যাগী শেখ হাসিনা সরকারের শাসনামলে কতিপয় অসাধু ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তিরা নামে-বেনামে…
রোবটকে বাংলায় কথা বোঝানোর প্রযুক্তি তৈরি হচ্ছে : পলক
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, রোবটকে বাংলায় কথা বোঝানোর প্রযুক্তি তৈরি হচ্ছে বাংলা ভাষা সমৃদ্ধকরণ প্রকল্পে।…
মোংলা বন্দরে ৯৭০ জাহাজের আগমন, ৭০ বছরে সর্বোচ্চ আয়
মোংলা বন্দরে গত ২০২০-২১ অর্থবছরে ৯৭০টি বাণিজ্যিক জাহাজ আগমনের রেকর্ড তৈরি হয়েছে, যা বন্দর সৃষ্টির ৭০ বছরের ইতিহাসে সর্বোচ্চ। ফলে…
