হবিগঞ্জ প্রতিনিধি:-হবিগঞ্জের মাধবপুরে ২০ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (২৩ জুলাই) রাত ৩টার দিকে মাধবপুর থানার এসআই( নিঃ)মোঃ আব্দুল কাদের এর নেতৃত্বে পুলিশের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার আন্দিউড়া এলাকা থেকে ২০ কেজি ভারতীয় গাঁজা সহ মাদকের সাথে জড়িত এক ব্যবসায়ীকে আটক করেন। আটককৃত ব্যবসায়ী হলেন- মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের উত্তর বেজুরা গ্রামের মৃত জাহেদ আলীর পুত্র মোঃ আব্দুল বাছির (৩৪)। মাধবপুর থানার ওসি মোহাম্মদ আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১৯(গ/৪১ ধারায় থানায় মামলা রুজু পূর্বক আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
অনান্য খবর
বগুড়ায় টিএমএসএস পাবলিক স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
এ কে খান : বগুড়ার কৃতি সন্তান, দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, আনসার-ভিডিপি উন্নয়ন…
জানুয়ারিতে রংপুরে শুরু হচ্ছে গ্যাস পাইপলাইন নির্মাণ কাজ
আগামী জানুয়ারি মাস থেকে রংপুরে গ্যাস পাইপলাইন নির্মাণ কাজ শুরু হচ্ছে। ২০২২ সালের জুনে এই পাইপলাইন নির্মাণ কাজ…
মানসিক স্বাস্থ্য সুরক্ষায় বাংলাদেশি প্রতিষ্ঠানের পাশে ফেসবুক
ফেসবুক ব্যবহারকারীরা এখন মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলার জন্য সহজেই হেল্পলাইনে যোগাযোগ করতে পারে। নতুন কিছু মানসিক স্বাস্থ্যসেবা চালু করার…
