হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জেরলাখাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে । বৃহস্পতিবার (১৪জুলাই) বিকেলে স্থানীয় বুল্লাবাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরিফ উদ্দিনের নেতৃত্বে সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শফিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী হৃদয় সূত্রধরের সহযোগিতায় লাইসেন্সবিহীন মোটর যান, বুল্লা বাজার ব্রিজের উপর অবৈধভাবে পার্কিং,এবং মানুষের চলাচলের জায়গায় অবৈধভাবে দোকানপাট ও মালামাল রেখে জনগণের চলাচলের অসুবিধা সৃষ্টিসহ নানাবিধ বেআইনী কর্মকাণ্ড ও অপরাধের জন্য ১৪টি মামলায় বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিদের সর্বমোট ১২হাজার ৪শত টাকা জরিমানা আদায় করা হয়েছে ।এসময় ব্রিজের ও রাস্তার দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন ভ্রাম্যমাণ আদালত। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরিফ উদ্দিন জানান, সংশ্লিষ্টদের বুল্লা বাজার ব্রিজের উপর গাড়ি পার্কিং না করতে এবং রাস্তার পাশে জনগণের চলাচলের জায়গায় অবৈধভাবে দোকানপাট স্থাপন না করতে নির্দেশনা দেয়া হয়। আইনশৃঙ্খলারক্ষার্থে সহযোগিতা করেন লাখাই থানার একদল পুলিশ।
অনান্য খবর
নতুন সম্ভাবনায় সুনীল অর্থনীতি
ব্লু ইকোনমি বা সুনীল অর্থনীতির সুফল কাজে লাগাতে দেশের উপকূলবর্তী ১৩ জেলায় টেকসই মৎস্য প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে।…
করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় দেশ প্রস্তুত: প্রধানমন্ত্রী
বিশ্বের বিভিন্ন দেশে শুরু হওয়া করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রভাব বাংলাদেশের ওপরও পড়ছে। আর দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সরকারের প্রস্তুতি রয়েছে…
রাণীশংকৈলে সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত
মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সোমবার (২৮ আগষ্ট) সকালে উপজেলা হলরুমে ইউএনও শাহরিয়ার রহমানের সভাপতিত্বে উপজেলার সর্বজনীন পেনশন…
