দেশের শীর্ষস্থানীয় ও জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক)-এর ক্ষুদ্রঋণ কার্যক্রমের চট্টগ্রাম ডিভিশনের সিলেট জোনের আওতাধীন সিলেট, আউসকান্দী ও মাধবপুর এলাকার ১৪টি শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সিলেট সদরের উপশহর এলাকার গার্ডেন ইন-এ এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ১৪টি শাখার ফিল্ড অফিসার, অ্যাসিস্ট্যান্ট এরিয়া অফিসার, শাখা ব্যবস্থাপক, এরিয়া ম্যানেজার, জোনাল ম্যানেজার, ক্রেডিট কো-অর্ডিনেটর ও ডি-সহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। সমাবেশে ক্ষুদ্রঋণ কার্যক্রমের সার্বিক অগ্রগতি পর্যালোচনা, কার্যক্রমের গুণগত মানোন্নয়ন, সদস্যসেবা জোরদার এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে ঋণ কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও কার্যকর করার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন গাকের পরিচালক (ঋণ কার্যক্রম) মো. হুমায়ুন খালেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাকের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন, ক্যাপস্টোন ফেলো-এনডিসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাকের সিনিয়র পরিচালক ড. মো. মাহবুব আলম। এ ছাড়া সিসি (ঋণ কার্যক্রম) মো. মাসুদুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে ড. খন্দকার আলমগীর হোসেন কর্মীদের সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি আর্থিক অনিয়ম প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাব দিহিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকার নির্দেশনা দেন। একই সঙ্গে প্রতিষ্ঠানের নিয়মনীতি যথাযথভাবে অনুসরণ করে সদস্যদের সর্বোচ্চ সেবা প্রদানের উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ক্ষুদ্রঋণ কার্যক্রমের মাধ্যমে গ্রামীণ ও নিম্নআয়ের মানুষ কৃষি, ক্ষুদ্র ব্যবসা, পশুপালন, মৎস্য চাষসহ বিভিন্ন আয়বর্ধক কর্মকাণ্ডে বিনিয়োগের সুযোগ পাচ্ছেন। এর পাশাপাশি সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা, আর্থিক শৃঙ্খলা সৃষ্টি এবং বিশেষ করে নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ ও আত্ম নির্ভরশীলতা বৃদ্ধিতেও ক্ষুদ্রঋণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সমাবেশে সদস্যদের আর্থিক ও সামাজিক উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে ঋণ কার্যক্রমের মান আরও উন্নত করা, সেবার পরিধি বাড়ানো এবং কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি মাঠপর্যায়ে কর্মীদের দায়িত্বশীলতা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে গাকের ক্ষুদ্রঋণ কার্যক্রমকে আরও কার্যকর ও জনবান্ধব করার বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়।
সিলেটে গাকের কর্মী সমাবেশ অনুষ্ঠিত : ক্ষুদ্রঋণ কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও আর্থিক অনিয়ম প্রতিরোধে গুরুত্বারোপ
সিলেটে গাকের কর্মী সমাবেশ অনুষ্ঠিত : ক্ষুদ্রঋণ কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও আর্থিক অনিয়ম প্রতিরোধে গুরুত্বারোপ
জেলা প্রতিনিধি :
