প্রশাসনের তিন অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার।বুধবার (৬ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ে থেকে এ সংক্রান্ত তিনটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।প্রজ্ঞাপন অনুযায়ী, সুরক্ষাসেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরীকে একই বিভাগের সচিব, স্থানীয় সরকার বিভাগের পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের অতিরিক্ত সচিব মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো. এমদাদ উল্লাহ মিয়ানকে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) করা হয়েছে।এছাড়া প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) নাসরীন আফরোজকে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (সচিব) করা হয়েছে।অপর এক প্রজ্ঞাপনে তিন জন সচিবের দফতর বদল করেছে সরকার। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে থেকে এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।এর মধ্যে বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান (সচিব) সত্যজিত কর্মকারকে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) এবং সুরক্ষাসেবা বিভাগের সচিব মো. মোকাব্বির হোসেনকে বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান (সচিব) পদে বদলি করা হয়েছে।এছাড়াও পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) মো. মামুন-আল-রশিদকে পরিকল্পনা বিভাগের সচিব পদে বদলি করা হয়েছে। খবর: বাসস
অনান্য খবর
দেশের প্রতিটি জেলায় বিশ্ববিদ্যালয় করা হবে: শিক্ষামন্ত্রী
সরকার দেশের বিভিন্ন স্থানে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিয়েছে। ভবিষ্যতে সব জেলায় বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হবে। অনেক সন্দেহ ও সংশয় নিয়ে…
ঘুরে দাঁড়াচ্ছে পর্যটন খাত
ঘুরে দাঁড়াচ্ছে পর্যটন খাত। দেশের দর্শনীয় স্থানগুলোতে যাতায়াত বাড়ছে পর্যটকদের। সমুদ্র সৈকত কক্সবাজার ও সাগরকন্যা কুয়াকাটায় পর্যটকদের ভিড় লক্ষ্য…
একদিনে ৪৫ লাখ টিকা পাচ্ছে বাংলাদেশ
কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্রের ১৩ লাখ মডার্নার এবং চীনের ২০ লাখ টিকা শুক্রবার (২ জুলাই) রাতে ঢাকায় আসছে। পরদিন শনিবার সকালে…
