প্রশাসনের তিন অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার।বুধবার (৬ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ে থেকে এ সংক্রান্ত তিনটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।প্রজ্ঞাপন অনুযায়ী, সুরক্ষাসেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরীকে একই বিভাগের সচিব, স্থানীয় সরকার বিভাগের পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের অতিরিক্ত সচিব মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো. এমদাদ উল্লাহ মিয়ানকে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) করা হয়েছে।এছাড়া প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) নাসরীন আফরোজকে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (সচিব) করা হয়েছে।অপর এক প্রজ্ঞাপনে তিন জন সচিবের দফতর বদল করেছে সরকার। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে থেকে এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।এর মধ্যে বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান (সচিব) সত্যজিত কর্মকারকে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) এবং সুরক্ষাসেবা বিভাগের সচিব মো. মোকাব্বির হোসেনকে বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান (সচিব) পদে বদলি করা হয়েছে।এছাড়াও পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) মো. মামুন-আল-রশিদকে পরিকল্পনা বিভাগের সচিব পদে বদলি করা হয়েছে। খবর: বাসস
অনান্য খবর
বঙ্গবন্ধুর বিশ্বনেতা হয়ে ওঠার ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে হবে
নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) আজ এক অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন নিয়ে প্রকাশিত “বঙ্গবন্ধু ও বাংলাদেশ” শীর্ষক…
বিশ্ব রোবট অলিম্পিয়াডে বাংলাদেশ
প্রথমবারের মতো বিশ্ব রোবট অলিম্পিয়াডে (ডব্লিউআরও) অংশ নিচ্ছে বাংলাদেশ। গত বৃহস্পতিবার শুরু হওয়া এ অলিম্পিয়াডের মূল পর্বে দেশের দুটি টিম…
অনলাইনে সরকারি সেবা দিতে চালু হলো নতুন তিন প্লাটফর্ম
অনলাইনে সরকারি সেবা হিসেবে ‘একপে’, ‘একসেবা’ ও ‘একশপ’ আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে। অনলাইনে সরকারি সেবা, বিল পরিশোধ ও ডিজিটাল মিউনিসিপ্যালটি সার্ভিস…
