শেরপুর জেলা প্রতিনিধি :শেরপুর সদরের পয়েস্তিরচরে অগ্নিকাণ্ডে এক বাড়ি ভস্মীভূত হয়েছে। অগ্নিকান্ডে কামারেরচর ইউনিয়নের সাবেক মহিলা মেম্বার ফিরোজা বেগম (৭০) ও শিশু শরিফ (৭) সহ দুইজন নিহত হয়েছে এবং চারটি গরু মারা গেছে। আজ ভোরে শেরপুর সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের পয়েস্তিরচরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ফিরোজা বেগম ওই গ্রামের মোঃ আমান উল্লাহ মন্টুর স্ত্রী ও শরিফ একই বাড়ির হাবিবুর রহমানের ছেলে। স্থানীয়রা জানান, শেরপুর সদরের কামারেরচর ইউনিয়নের পয়েস্তিরচর গ্রামে মোঃ আমান উল্লাহ মন্টুর বাড়ীতে আজ ২৭ ফেব্রুয়ারী ভোরে অগ্নকান্ডের সূত্রপাত হয়। এসময় একটি গোয়ালঘরসহ দুটি ঘর ভস্মীভূত হয়। এতে কমপক্ষে পাঁচ লক্ষাধিক টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে। শেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ৭ বছরের শিশু শরিফের মরদেহ উদ্ধার করে এবং আশঙ্কা জনক অবস্থায় শরিফের দাদি ফিরোজা বেগমকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেন। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আজ সকালে তার মৃত্যু হয়। এঘটনায় ৪টি গরু মারা যায়।কি কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তা তদন্ত করে জানানো হবে বলে জানান শেরপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক দেলোয়ার হোসেন। শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক ঘটনার নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে লাশ দাফন করার জন্য অনুরোধ করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
অনান্য খবর
পিএসসির মাধ্যমে নিয়োগ হচ্ছে মাধ্যমিক স্কুলের ২১৫৫ শিক্ষক
এই প্রথমবারের মতো বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসির) মাধ্যমে নিয়োগ পাচ্ছেন সরকারি মাধ্যমিক স্কুলের ২১৫৫ জন সহকারী শিক্ষক। নিয়োগ প্রক্রিয়ার…
বিদেশফেরত তিন হাজার নারী পাচ্ছেন আর্থিক প্রণোদনা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিদেশ প্রত্যাগত নারী কর্মীদের বিশেষ আর্থিক প্রণোদনা দিয়েছে প্রবাসী কল্যাণ ও…
অসৎ উদ্দেশ্য পূরণে গুজব ছড়াচ্ছে রাজনৈতিক চক্র!
নিউজ ডেস্ক : অসৎ রাজনৈতিক উদ্দেশ্য পূরণের জন্যই পদ্মা সেতু, ছেলেধরা ও ডেঙ্গু নিয়ে গুজব ছড়াচ্ছে একটি রাজনৈতিক দল।…
