রাজশাহীতে জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নেতাদের সফর উপলক্ষে সাংগঠনিক আলোচনা অনুষ্ঠিত
এ কে খান :
বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দের রাজশাহী সফর উপলক্ষে নবগঠিত রাজশাহী জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে অভ্যন্তরীণ সাংগঠনিক আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বেলা সাড়ে ১১টায় সংগঠনের রাজশাহী মহানগর কার্যালয়ে আয়োজিত এ সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, সামাজিক ও মানবিক উদ্যোগ এবং আসন্ন কেন্দ্রীয় কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় জানানো হয়, আগামী ২৪ জুলাই জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মো. আরিফুল ইসলাম জিয়া ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শহিদুল ইসলাম রাসেলসহ কেন্দ্রীয় কমিটির সিনিয়র নেতৃবৃন্দ রাজশাহী সফর করবেন। তাদের সফরকে ঘিরে বৃক্ষরোপণ কর্মসূচি, সাংগঠনিক কার্যক্রম এবং অন্যান্য কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতিমূলক আলোচনা ও মতবিনিময় করা হয়। আলোচনা সভায় জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দের দায়িত্ব বণ্টন, কর্মসূচি বাস্তবায়নের কৌশল, সমন্বয় বৃদ্ধি এবং সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সংগঠনের সম্পৃক্ততা আরও বাড়ানোর উপর গুরুত্বারোপ করা হয়। সভায় বক্তারা বলেন, নবগঠিত রাজশাহী জেলা ও মহানগর কমিটির নেতৃত্বের মাধ্যমে জাতীয়তাবাদী পেশাজীবী দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও বেগবান হবে। তারা নতুন কমিটির নেতাদের অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেন, ঐক্যবদ্ধভাবে কাজ করলে সংগঠনের কার্যক্রম গতিশীল, বেগবান ও সম্প্রসারিত হবে এবং পেশাজীবীদের মধ্যে সংগঠনের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে। সভায় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী পেশাজীবী দলের রাজশাহী জেলা শাখার সভাপতি ড. মো. মাহাবুবুর রহমান, সিনিয়র সহসভাপতি মো. হেদায়েতুল্লা, সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, দপ্তর সম্পাদক মো. কোরবান আলী, প্রচার সম্পাদক মো. রায়হান আলী এবং রাজশাহী মহানগর শাখার সভাপতি তৌফিক আহসান টিটো, সাধারণ সম্পাদক মিজানুর রহমান ইউসুফী, সাংগঠনিক সম্পাদক জাওয়াদ আহমেদ রাফিসহ নবগঠিত জেলা ও মহানগর কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। সভা শেষে নেতৃবৃন্দ আগামী ২৪ জুলাইয়ের কেন্দ্রীয় কর্মসূচি সফল করতে সকল পর্যায়ের নেতাকর্মীর সমন্বিত অংশগ্রহণ ও আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।