পাবনা থেকে আব্দুল খালেক খান ।। উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় এনজিও টিএমএসএসের যশোর জোন কর্তৃক আয়োজিত জানুয়ারি থেকে মার্চ মাসের কার্য অগ্রগতি পযালোচনা ও এপ্রিল মাসের কর্মকৌশল নির্ধারণ শীর্ষক দিন ব্যাপি কর্মশালা গত রবিবার টিএমএসএসের যশোর জোনাল কার্যালয়ে অনুষ্ঠিত হয়।দিন ব্যাপি কর্মশালায় যশোর জোনের জোনাল কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টিএমএসএসের পরিচালক মোঃ মাহাবুবুর রহমান,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংস্থার উপ-পরিচালক মোঃ আঃ রাজ্জাক, সহকারী পরিচালক মোঃ মাহাবুবুল হাসান, মোঃ আরিফুর রহমান ও জোনাল ম্যানেজার মোঃ মাসুদুর রহমান। দিন ব্যাপি এ কর্মশালায় প্রধান অতিথি মোঃ মাহবুবুর রহমান টিএমএসএসের খেলাপি,মেয়াদোত্তীর্ণ ঋণ আদায়,নতুন,নতুন সদস্য নির্বাচন করে নতুন,নতুন দল গঠন করতে কর্মকর্তাদের প্রতি আহবান জানান।তিনি ঋণী সদস্য বৃদ্ধি,বকেয়া হ্রাস,স্থায়ী আমানত বৃদ্ধি,কর্ম এলাকায় নতুন কার্যক্রম চিহ্নিত করে কর্ম কৌশল গ্রহণ,বকেয়া আদায় জোরদার কারনের জন্য তিনি কর্মকর্তাদের প্রতি নির্দেশনা দেন। তিনি ঋণ বিতরনে সতর্কতা অবলম্বন করতে কর্মকর্তাদের আহবান জানান।বিশেষ অতিথি উপপরিচালক মোঃ আঃ রাজ্জাক উপস্থিত কর্মকর্তাদেকে ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য আহবান জানান। কর্মশালায় সহকারী পরিচালক, সকল এরিয়া প্রধান ও সকল শাখা প্রধানগন উপস্থিত ছিলেন। প্রধান অতিথি মোঃ মাহবুবুর রহমান এ এলাকায় প্রোগ্রামের অগ্রগতি পর্যালোচনা ও কার্যক্রম বৃদ্ধি,গুনগতমান উন্নয়নে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা ও কৌশল নিয়ে আলোচনা করেন। তিনি সকল কর্মকর্তা ও এরিয়া প্রধান কে যুগোপযোগী হয়ে নিজেদের প্রস্তুত করে গড়ে তোলার আহবান জানান।
অনান্য খবর
বুর্জ খলিফায় দেখা যাবে বঙ্গবন্ধুর ছবি
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে দুবাইয়ের বুর্জ খলিফায় প্রদর্শিত হতে যাচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের…
সেবার ব্রতে চাকুরি : পাবনায় ক্যাডেট এএসআই নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন
সেবার ব্রতে চাকুরি : পাবনায় ক্যাডেট এএসআই নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন এ কে খান, পাবনা ব্যুরো : বাংলাদেশ পুলিশের…
না ফেরার দেশে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের স্ত্রী ফজিলাতুন্নেছা, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
নিউজ ডেস্ক: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখে এর স্ত্রী বেগম ফজিলাতুন্নেছা মারা গেছেন। ২১ নভেম্বর রাত ৭ টার…
