ভুমি মন্ত্রী পাবনা প্রেসক্লাবের লীজের জমি ক্লাবের নামে দেওয়ার আশ্বাস দিলেন।
এ কে খান, পাবনা ব্যুরো :
ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাবের ৬৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের দ্বিতীয় দিনে অনুষ্ঠান শুরু হয় শনিবার ২মে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জেলা শিল্পকলা একাডেমিতে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি। তিনি বলেন, ঐতিহাসিক পাবনা প্রেসক্লাবের বর্তমান লিজকৃত জায়গাটি ক্লাবের নামে বরাদ্ধের জন্য পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস একটি আবেদন জমা দিয়েছেন। বিষয়টি বর্তমানে মন্ত্রণালয়ের প্রক্রিয়াধীন রয়েছে এবং দ্রুতই এটি অনুমোদন পাবে বলে তিনি আশা করেন। একই সঙ্গে প্রেসক্লাবের উন্নয়নে মন্ত্রণালয় থেকে বড় ধরনের আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণাও দেন তিনি। প্রধান অতিথি আরও বলেন, দেশে যমুনা, পদ্মা ও তৃতীয় একটি ওয়াই-টাইপ সেতুর ডিজাইন আছে। তবে বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী সেচ, কৃষি, মৎস্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের কথা বিবেচনা করে এন্টি-ফারাক্কা বা পদ্মা ব্যারেজ নির্মাণে সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন পাবনা-৫ সদর আসনের সংসদ সদস্য এডঃ শামছুর রহমান শিমুল বিশ্বাস। অনুষ্ঠানের আলোচনা ও সাংস্কৃতিক পর্বের উদ্বোধন করেন ক্লাবের সাবেক সভাপতি ও জীবন সদস্য অঞ্জন চৌধুরী পিন্টু। বিশেষ অতিথির বক্তব্য দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল, পাবনা-২ আসনের সংসদ সদস্য একেএম সেলিম রেজা হাবিব, জেলা পরিষদের প্রশাসক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিষু, পুলিশ সুপার আনোয়ার জাহিদ, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, ক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক শিবজিত নাগ, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, অতিরিক্ত জেলা প্রশাসক মো.মনিরুজ্জামান, কবি ড.সোহানী হোসেন ও জেলা বার সমিতির সভাপতি এডভোকেট মাসুদ খন্দকার। স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের সম্পাদক জহুরুল ইসলাম ও শুভেচ্ছা বক্তব্য দেন সাবেক সম্পাদক সৈকত আফরোজ আসাদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন সিনিয়র সহ-সভাপতি সিফাত রহমান সনম, সহ-সভাপতি মো. আলাউদ্দিন, সাবেক সম্পাদক আব্দুল মতিন খান, সিনিয়র সাংবাদিক হাবিবুর রহমান স্বপন, সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান ও সাবেক সম্পাদক টিআইবি পুরস্কারপ্রাপ্ত উৎপল মির্জা প্রমূখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আলোকচিত্রী খালেদ হোসেন পরাগ, দৈনিক সিনসা’র সম্পাদক সহকারী অধ্যাপক এসএম মাহবুব আলম, রানা গ্রুপের চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস রানা, দৈনিক বিবৃতির সভাপতি মণ্ডলীর সভাপতি ডা. সরোয়ার জাহান ফয়েজ, ক্লাবের সাবেক সহ-সভাপতি শহীদুর রহমান শহীদ, রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুল ইসলাম, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সাবেক পরিচালক, টিএমএসএসের উপদেষ্টা ও দৈনিক বাংলাদেশ সমাচারের পাবনা ব্যুরো প্রধান মোঃ আঃ খালেক খান পিভিএম, প্রেসক্লাবের সদস্যবৃন্দ, কবি-সাহিত্যিক, রাজনীতিবিদ ও সুধীজন প্রমূখ। দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ক্লোজআপ ওয়ান তারকা সাদিয়া সুলতানা লিজা, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী মুহিন খান ও পাবনার মেয়ে মোছাঃ মুক্তা প্রমূখ। সম্পূর্ণ অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন ক্লাবের সাবেক সম্পাদক আঁখিনুর ইসলাম রেমন ও সংস্কৃতি সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেল। উল্লেখ্য, শুক্রবার ১মে ক্লাবের ভিআইপি অডিটোরিয়ামে কেক কাটার মধ্য দিয়ে উৎসবের সূচনা। কর্মসূচির দ্বিতীয় দিন ২মে শনিবার পাবনা প্রেসক্লাব চত্বর থেকে বের হয় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। ৩মে রবিবার সন্ধ্যায় প্রেসক্লাবে সদস্যদের পরিবারের মিলনমেলা, র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়ে তিন দিনের কর্মসূচি শেষ হবে।
ভুমি মন্ত্রী পাবনা প্রেসক্লাবের লীজের জমি ক্লাবের নামে দেওয়ার আশ্বাস দিলেন
