বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পাবনা প্রেসক্লাবের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর তিনদিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়েছে

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পাবনা প্রেসক্লাবের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর তিনদিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শেয়ার করুন:

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পাবনা প্রেসক্লাবের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর তিনদিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
এ কে খান, পাবনা ব্যুরো :
শনিবার সকালে বেলুন উড়িয়ে ও পায়রা অবমুক্ত করার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ক্লাবের জীবন সদস্য ও সাবেক সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু। উদ্বোধনের পর একটি আনন্দঘন শোভাযাত্রা বের করা হয়। এতে নেতৃত্ব দেন সদর আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস ও পাবনা-২ আসনের সংসদ সদস্য সেলিম রেজা হাবিব। শোভাযাত্রায় আরও অংশ নেন জেলা পরিষদের প্রশাসক জহুরুল ইসলাম বিশু, পুলিশ সুপার আনোয়ার জাহিদ, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান, সাবেক সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ শিবজিত নাগ, প্রবীণ সাংবাদিক আব্দুল মতীন খানসহ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম। শোভাযাত্রাটি পাবনা প্রেসক্লাব থেকে শুরু করে পাবনা শহরের প্রধান, প্রধান সড়ক প্রদক্ষিণ করে ক্লাবে এসে শেষ হয়। অনুষ্ঠানে পাবনা জেলায় কর্মরত স্থানীয় ও জাতীয় পর্যায়ের দৈনিক পত্রিকার সাংবাদিক ও নানা শ্রেণি পেশার মানুষ ও মিডিয়া প্রতিনিধি প্রমূখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন: