আব্দুল খালেক পিভিএম ।।উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ্ কমিউনিটি হাসপাতালে কর্মরত স্বাস্থ্য বিভাগের কর্মীদের মধ্যে ৩ আগষ্ট ফলোদ বৃক্ষের চারা গাছ বিতরণ করা হয়। স্বাস্থ্য সেবায় নিয়োজিত থেকে বিগত ৬ মাস যে সব কর্মী ব্যক্তিগত ছুটি গ্রহণ না করে সেবা দান করেছেন তাদের মধ্যে বারি ফোর ও হাঁড়ি ভাঙ্গা আম গাছের চারা,১ কেজি ভার্মিজ কম্পোজ স্যার ও ১শত টাকার প্রাইজ বন্ড বিতরণ করা হয়।গাছের চারা,সার ও প্রাইজবন্ড বিতরণ করেন টিএমএসএস’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের অন্যতম পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম।তিনি তাঁর বক্তৃতায় বলেন,গাছ শুধু আমাদের ফল দেয় না আমরা আর্থিকভাবেও লাভবান হওয়া ছাড়াও জীবন বাঁচাতে মূল্যবান অক্সিজেন পেয়ে থাকি গাছ থেকে।এজন্য তিনি সবাইকে নিজ বাড়ী,বসতভিটা ও বাসার ছাদে গাছ লাগতে আহবান জানান।এসময় উপস্থিত ছিলেন টিএমএসএস’র উপ-নির্বাহী পরিচালক-২ রোটারিয়ান ডা: মোঃ মতিউর রহমান,টিএমসি এন্ড আরসিএইচের পরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডা:মোঃ জামিলুর রহমান,টিএমএসএস স্বাস্থ্য সেক্টরের ডোমেইন প্রধান ডা:মোঃ আব্দুল হক,হাসপাতালের নির্বাহী কর্মকর্তা ও যুগ্ম-পরিচালক আলমগীর হোসেন ও প্রশাসনিক কর্মকর্তা মোঃ মোখছেদুল বারী সাজন প্রমুখ। এ সময় প্রায় কয়েক শতাধিক ব্যক্তির মধ্যে গাছের চারা,সার ও প্রাইজবন্ড বিতরণ করা হয়।গাছ বিতরণ অনুষ্ঠানে নিবাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমান, কলেজের শিক্ষক, শিক্ষার্থী,হাসপাতালের স্টাফ, কর্মকর্তা, কর্মচারী, এলাকাবাসী, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অনান্য খবর
সরকার আর্থ-সামাজিক উন্নয়নের মাধ্যমে মানুষের জীবনমান উন্নত করছে’
নিউজ ডেস্ক: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার আর্থ-সামাজিক…
জাবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে নারী সহকারী প্রক্টরের পোশাক নিয়ে কটূক্তির অভিযোগ
জাবি প্রতিনিধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) থার্টি ফার্স্ট নাইটে অপ্রীতিকর ঘটনা এড়াতে দায়িত্ব পালনকালে এক নারী সহকারী প্রক্টরের পোশাক নিয়ে কটূক্তির অভিযোগ…
এসডিজি বাস্তবায়নে অগ্রগতির শীর্ষ তিনে বাংলাদেশ
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে সবচেয়ে ভালো অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশসহ তিনটি দেশ। ২০১৫ সালে ২০৩০ গ্লোবাল এজেন্ডা গ্রহণের পর…
