আব্দুল খালেক পিভিএম ।।উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ্ কমিউনিটি হাসপাতালে কর্মরত স্বাস্থ্য বিভাগের কর্মীদের মধ্যে ৩ আগষ্ট ফলোদ বৃক্ষের চারা গাছ বিতরণ করা হয়। স্বাস্থ্য সেবায় নিয়োজিত থেকে বিগত ৬ মাস যে সব কর্মী ব্যক্তিগত ছুটি গ্রহণ না করে সেবা দান করেছেন তাদের মধ্যে বারি ফোর ও হাঁড়ি ভাঙ্গা আম গাছের চারা,১ কেজি ভার্মিজ কম্পোজ স্যার ও ১শত টাকার প্রাইজ বন্ড বিতরণ করা হয়।গাছের চারা,সার ও প্রাইজবন্ড বিতরণ করেন টিএমএসএস’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের অন্যতম পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম।তিনি তাঁর বক্তৃতায় বলেন,গাছ শুধু আমাদের ফল দেয় না আমরা আর্থিকভাবেও লাভবান হওয়া ছাড়াও জীবন বাঁচাতে মূল্যবান অক্সিজেন পেয়ে থাকি গাছ থেকে।এজন্য তিনি সবাইকে নিজ বাড়ী,বসতভিটা ও বাসার ছাদে গাছ লাগতে আহবান জানান।এসময় উপস্থিত ছিলেন টিএমএসএস’র উপ-নির্বাহী পরিচালক-২ রোটারিয়ান ডা: মোঃ মতিউর রহমান,টিএমসি এন্ড আরসিএইচের পরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডা:মোঃ জামিলুর রহমান,টিএমএসএস স্বাস্থ্য সেক্টরের ডোমেইন প্রধান ডা:মোঃ আব্দুল হক,হাসপাতালের নির্বাহী কর্মকর্তা ও যুগ্ম-পরিচালক আলমগীর হোসেন ও প্রশাসনিক কর্মকর্তা মোঃ মোখছেদুল বারী সাজন প্রমুখ। এ সময় প্রায় কয়েক শতাধিক ব্যক্তির মধ্যে গাছের চারা,সার ও প্রাইজবন্ড বিতরণ করা হয়।গাছ বিতরণ অনুষ্ঠানে নিবাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমান, কলেজের শিক্ষক, শিক্ষার্থী,হাসপাতালের স্টাফ, কর্মকর্তা, কর্মচারী, এলাকাবাসী, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অনান্য খবর
প্রধানমন্ত্রীকে বঙ্গবন্ধুর ম্যুরাল উপহার চীনের
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং দেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে পিতলের তৈরি একটি বঙ্গবন্ধুর ম্যুরাল প্রধানমন্ত্রীকে উপহার দিয়েছে…
দেশি-বিদেশি প্রতিক্রিয়াকে গুরুত্বের সঙ্গে নিয়েছে বাংলাদেশ
দুর্গাপূজার সময় এবং পরে হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি ও মন্দিরে হামলার ঘটনায় দেশি-বিদেশি প্রতিক্রিয়াকে গুরুত্বের সঙ্গে নিয়েছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে…
খোয়াই নদীর বাঁধ ভেঙে হবিগঞ্জে আরো ৮টি গ্রাম প্লাবিত
হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের খোয়াই নদীর বাঁধ ভেঙ্গে নতুন করে আরও ৮টি গ্রাম প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার (১৮ জুন) বিকেল…
