বগুড়ায় গাক চক্ষু হাসপাতালে দৃষ্টিসেবা প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
এ কে খান :
দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক) এর আওতাধীন পরিচালিত বগুড়ার গাক চক্ষু হাসপাতালে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অরবিস ইন্টারন্যাশনালের সহযোগিতায় পরিচালিত সমন্বিত চক্ষুসেবা শক্তিশালীকরণ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ আগস্ট) বেলা সারে ১২টায় বগুড়ার বনানী গাক টাওয়ারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ অগ্রগতি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রকল্পের চলমান কার্যক্রম, বাস্তবায়ন প্রক্রিয়া, তদারকি ব্যবস্থা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় অরবিস ইন্টারন্যাশনাল’র সহযোগী পরিচালক ইকবাল হোসেন, জ্যেষ্ঠ প্রকল্প ব্যবস্থাপক আলমগীর হোসেন এবং প্রকল্প কর্মকর্তা হেনরি ডুনেন্ট রেমি উপস্থিত ছিলেন। সভায় গাক এনজিও এর পক্ষে উপস্থিত ছিলেন উপ-পরিচালক মোহাম্মদ আরমান হোসেন, সহকারি পরিচালক মো. জিয়া উদ্দিন সরদার, গাক চক্ষু হাসপাতালের ব্যবস্থাপক মো. মাহমুদুল হাসান, জ্যেষ্ঠ পরিবীক্ষণ কর্মকর্তা মো. শরিফ হোসাইন ও সহকারি ব্যবস্থাপক মো. মোজাহিদুল সভায় প্রমূখ। সভায় গাক চক্ষু হাসপাতালের কর্মকর্তারা প্রকল্পের চলমান কার্যক্রমের অগ্রগতি, অর্জন, বিদ্যমান চ্যালেঞ্জ মেকাবেলা এবং সেবার গুণগত মান আরও উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন। একই সঙ্গে কার্যক্রমকে আরও ফলপ্রসূ, কার্যকর ও টেকসই করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের উপর গুরুত্বারোপ করা হয়। আলোচনায় বক্তারা বলেন, এ ধরনের নিয়মিত অগ্রগতি পর্যালোচনা সভা অংশী জনদের মধ্যে সমন্বয় বৃদ্ধি, কার্যক্রমের কার্যকারিতা নিশ্চিতকরণ ও ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ সময় প্রকল্পের কর্মকর্তা, কর্মচারী, গাক এর উর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারী প্রমূখ উপস্থিত ছিলেন।
