পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলা’র সমাপনী অনুষ্ঠিত

পাবনায় ১১ দিনব্যাপী ‘পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলা’র সমাপনী অনুষ্ঠিত
শেয়ার করুন:

পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলা’র সমাপনী অনুষ্ঠিত

এ কে খান,পাবনা ব্যুরো :

পাবনা জেলার ১৯৮তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে “হৃদয়ে পাবনা” ও “বাংলাদেশ উদ্যোক্তা ফোরাম” আয়োজিত ১১ দিনব্যাপী ‘পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলা’র সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৪ নভেম্বর পাবনা শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বর মুক্তমঞ্চে এ অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. মাকসুদুর রহমান মাসুদ খন্দকার।
এসময় অন্যদের মধ্যে অতিথি হিসেবে উস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ) ও পাবনা পৌর প্রশাসক মো. খায়রুল ইসলাম।
হৃদয়ে পাবনার সভাপতি আর কে আকাশের সভাপতিত্বে
সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, পাবনা বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি আফজাল হোসেন রাজা, ডক্টরস এসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব) পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. আহমেদ মোস্তফা নোমান, কোল্ড স্টোন আইসক্রিমের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল খালেক প্রমূখ।এছাড়াও নারী উদ্যোক্তাদের মধ্য থেকে বক্তব্য দেন পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব সৈয়দা সোনিয়া খাতুন ও সদস্য তামান্না তানজীন জান্নাতী প্রমূখ। পাবনা মুক্তমঞ্চে ২২ অক্টোবর থেকে ১ নভেম্বের ১১দিন ব্যাপী অনুষ্ঠিত পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলায় চিত্রাংকন ও নৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন মোঃ আব্দুল্লাহ।

শেয়ার করুন: