শেরপুর জেলা প্রতিনিধি, ১৯ এপ্রিল ২০২৫ :শেরপুরের নালিতাবাড়ীতে সরকারি খাস জমি উদ্ধার করে খেলার মাঠ ঘোষণা করে প্রীতি ক্রিকেট ম্যাচ খেলেছে উপজেলা প্রশাসন। এনিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার ১৮ এপ্রিল নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়নের বালুঘাটা এলাকায় বালুঘাটা মৌজায় দুই একর ৬৮ শতাংশ খাস জমি উদ্ধার করে তা সর্বসাধারণের জন্য খেলার মাঠ ঘোষণা করে উপজেলা প্রশাসন। এ সময় শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক শাকিল আহমেদ , নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি, সহকারী কমিশনার আনিসুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মওদুদ আহমেদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আতিকুর রহমান, ইঞ্জিনিয়ার আলমগীর কবির, সোলাইমান, রানাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।পরে নবঘোষিত খেলার মাঠে প্রশাসনের কর্মকর্তারা দুইভাগে বিভক্ত হয়ে প্রীতি ক্রিকেট ম্যাচ খেলার আয়োজন করেন। এনিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এতে খুশি স্থানীয় লোকজন। বিশেষ করে ক্রীড়া প্রেমিরা অনেক খুশি হয়ে। জেলার অন্যান্য স্থানের খাস জমি উদ্ধার করে জনকল্যাণে ব্যবহারের দাবি তাদের। এ ব্যাপারে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি জনান, আমাদের এ ধরনের কাজ অব্যহত থাকবে। এজন্য সকলের সহযোগিতা কামনা করছি। উল্লেখ্য নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি নালিতাবাড়ীতে যোগদানের পর থেকেই অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ও জবরদখল জমি উদ্ধারসহ অপরাধ দমনে নানা উদ্যোগ নিয়ে প্রশংসিত হয়েছেন।
অনান্য খবর
গিনেস বুকে স্থান পেল ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’
বগুড়ার শেরপুর উপজেলার বালেন্দা গ্রামে শস্যচিত্রে বঙ্গবন্ধুর প্রতিকৃতি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেয়েছে। মঙ্গলবার ইমেইল বার্তায় এ খবর…
বৈশাখী টিভির প্রধান বার্তা সম্পাদকের মাতার মৃত্যুতে ড.হোসনে আরা বেগমের শোক
বিশেষ প্রতিনিধি : উত্তর জনপদ বগুড়ার কৃতি সন্তান বৈশাখী টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক মোঃ সাইফুল ইসলামের রত্নগর্ভা মাতা ছায়তন নেছার ইন্তেকালে…
যুক্তরাষ্ট্র ও চীনের উদ্যোগ বাংলাদেশের উন্নয়নের পরিপূরক
ঢাকা গ্লোবাল ডায়ালগ আয়োজিত দিনব্যাপী আলোচনায় বক্তারা বলেছেন, বিভিন্ন উন্নত দেশ বিভিন্ন সময়ে কখনো পরস্পরমুখী, কখনো অভিন্ন উন্নয়ন কর্মসূচি নিয়ে…
